শনিবার | ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৩১

শনিবার | ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৩১

বছরজুড়ে গৃহকর্মীকে ধর্ষণ করা সেই বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেপ্তার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

চাঁদপুরে এক বছর ধরে গৃহকর্মীকে ধর্ষণে অভিযুক্ত সেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আমজাদ মাহমুদ নিলয়কে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। ভোলার বোরহানউদ্দিন থানা এলাকা থেকে মঙ্গলবার (৪ মে) তথ্য প্রযুক্তির সহায়তায় নিলয়কে আটক করে চাঁদপুরে নিয়ে আসা হয়। এর আগে গত ১ মে নিলয়ের মা শাহনাজ বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের বিরুদ্ধে ভূক্তভোগীর আবেদনের প্রেক্ষিতে চাঁদপুর সদর থানায় মামলা হয়েছে। এ মামলায় শাহনাজ বেগমকে আদালতে সোপর্দ করা হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, তাদের বাসায় চার বছর ধরে কাজ করছেন ওই গৃহকর্মী। বাবা-মা কর্মস্থলে চলে গেলে সুযোগ পেলেই গৃহকর্মীকে ধর্ষণ করতেন মাহমুদ নিলয়। এ বিষয়ে তার বাবা-মা কোনও ব্যবস্থা না নিয়ে উল্টো নির্যাতনসহ ভয়ভীতি দেখিয়েছেন। নির্যাতন সহ্য করতে না পেরে গত ৩০ এপ্রিল সড়কে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহকর্মী। পরে আশপাশের মানুষ তাকে রক্ষা করেন।

জেলার পুলিশ সুপার মো. মিলন মাহমুদ গণমাধ্যমকে বলেন, বিষয়টি জানতে পেরে সেখানে তাৎক্ষণিকভাবে পুলিশ যায়। তবে পুলিশ যাওয়ার আগেই নিলয় ও তার বাবা মাজেদ পালিয়ে গিয়েছিলেন। তবে তার মাকে গ্রেপ্তার করা হয়। ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা হয়েছে বলে জানান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। চাঁদপুর সদর হাসপাতালে ভুক্তভোগী তরুণীর ডাক্তারি পরীক্ষা হয়েছে বলে তিনি জানান।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ