বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:৫৩

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:৫৩

বকেয়া বিল চাওয়ায় পল্লী বিদ্যুত কর্মীদের বেধরক পেটালেন ছাত্রলীগ নেতা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

মৌলভীবাজারের কমলগঞ্জে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পল্লী বিদ্যুতের কর্মীরা। ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুহিতের নেতৃত্বে পল্লী বিদ্যুৎকর্মীদের আটকিয়ে মারধর ও মোবাইল কেড়ে নেওয়া হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ হামলার শিকার ৪ পল্লী বিদ্যুৎকর্মীকে উদ্ধার করেছে। আজ বুধবার ১৭ ফেব্রুয়ারি দুপুরে আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মৌলভীবাজার পল্লী বিদ্যুত কমলগঞ্জ জোনাল অফিসের লোকজন বকেয়া বিল আদায়ের জন্য গ্রাহকদের বাড়ি বাড়ি যাচ্ছেন। বুধবার দুপুরে আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে গ্রাহক ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক রুহিত মিয়ার বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে যান কমলগঞ্জ পল্লী বিদ্যুতের কর্মীরা। বকেয়া টাকা চাওয়া মাত্র আলীনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহিত মিয়ার নেতৃত্বে তার ভাই মুহিতসহ আরো কয়েকজন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং আটকিয়ে রাখে।

জোনাল অফিসের ডিজিএম খবর পেয়ে কর্মীদের হামলার বিষয়টি পুলিশকে অবগত করলে এসআই ফজলে এলাহীর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে আটক অবস্থায় পল্লী বিদ্যুত কর্মীদের উদ্ধার করে নিয়ে আসেন।

মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম ফারুক মীর কর্মীদের ওপর হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করছি।

আলীনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহিত মিয়া তার সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, আমার ভাই টাকা পরিশোধ করা পরও বিল বকেয়া দেখিয়ে মিটার খুলে নেয়। এতে কিছু সমস্যা হলেও সমাধান করা হয়েছে। কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, বিষয়টি আমি জানি না। তবে পুলিশ যেতে পারে।সূত্রঃ কালের কণ্ঠ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ