বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৪:৪৬

বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৪:৪৬

ফ্রান্সে শুক্রবার ৪০ হাজার করোনা আক্রান্ত: দীর্ঘদিন লড়াই করার সতর্কতা ম্যাক্রনের

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

অন্ততপক্ষে আগামী বছরের মধ্যভাগ পর্যন্ত করোনা ভাইরাসের বিরুদ্ধে ফ্রান্সকে লড়াই করতে হবে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সেখানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে তিনি এমন সতর্কতা দিয়েছেন। এখানে উল্লেখ্য, শুক্রবার একদিনে ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৪০ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ২৯৮ জন।

অন্যদিকে নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে রাশিয়া, পোল্যান্ড, ইতালি ও সুইজারল্যান্ডে। এ অবস্থায় ইউরোপে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইকে সঙ্কটজনক মুহূর্ত বলে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে এবং সুরক্ষিত রাখতে সেখানে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। গত ১০ দিন ধরে ইউরোপে একদিনের চেয়ে অন্যদিন দ্বিগুন পরিমাণ মানুষ আক্রান্ত হচ্ছেন।

ইউরোপে এখন পর্যন্ত মোট ৭৮ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন কমপক্ষে ২ লাখ ৪৭ হাজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোস আধানম ঘেব্রেয়েসাস সাংবাদিকদের বলেছেন, আগামী কয়েকটি মাস হবে আরো কঠিন সময়। এ সময়ে কয়েকটি দেশ ভয়াবহতার পথে যেতে পারে। উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২০ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছেন কমপক্ষে ১১ লাখ মানুষ।

শুক্রবার প্যারিসের একটি হাসপাতাল পরিদর্শন করেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এ সময় তিনি বলেন, বিজ্ঞানীরা তাকে বলেছেন, আগামী গ্রীষ্মের আগে পর্যন্ত করোনা ভাইরাসের উপস্থিত থাকবে। তবে ফ্যান্স আবার পূর্ণাঙ্গ অথবা আংশিক লকডাউনে যাবে কিনা সে বিষয়ে এখনই মন্তব্য করার সময় নয় বলে মন্তব্য করেছেন তিনি। তবে ফ্রান্সে রাত্রীকালিন কারফিউ দেশের দুই তৃতীয়াংশে বাড়ানো হয়েছে শুক্রবার রাত থেকে। এই নির্দেশ বহাল থাকবে ৬ সপ্তাহ পর্যন্ত। এর আওতায় পড়বেন ৪ কোটি ৬০ লাখ মানুষ। সূত্র : বিবিসি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ