বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৪৮

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৪৮

ফেসবুকে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল, মাদারীপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ফেসবুকে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হওয়ায় মাদারীপুরের শিবচরে লিপি আক্তার (১৭) নামের দশম শ্রেণির এক স্কুল ছাত্রী কীটনাশক পানে আত্মহত্যা করেছে। ওই ছাত্রী উপজেলার পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী ও পারিবার সূত্র জানায়, শিবচরের উপজেলার কাদিরপুর গ্রামের জনৈক বখাটে যুবক মো. রনি বেপারীর সঙ্গে একই উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামের দুবাই প্রবাসীর মেয়ে লিপি আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে ছেলের পক্ষের বিয়ের প্রস্তাব প্রত্যাখান করে মেয়ের পক্ষ। এরপর থেকেই বখাটে রনি বেপারী ফেসবুকে ‘নিঝুম রাতের নিল পরি’ (ফেক ও ভুয়া) আইডিতে মেয়েটির কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপলোড করে।

ওই ক্ষোভে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কীটনাশক পান করে লিপি। পরে গুরুতর অবস্থায় প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে ফরিদপুর এবং পরে ঢাকা মেডিকেলে নেয়ার পর রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মারা যায়।

এলাকার একাধিক সূত্র জানায়, ‘নিঝুম রাতের নিল পরি’ নামের ওই ফেক আইডিটি মো. রনি বেপারীর।

নিহতের চাচা ইউসুফ রাজি জানান, লিপি আক্তারের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ায় বিগত দুদিন আগে সে কীটনাশক পান করে। রবিবার সকালে সে ঢাকায় মারা যায়।

শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রহমত আলী জানান, দুবাই প্রবাসী দুলাল ফরাজির মেয়ে লিপি আক্তার শুক্রবার সন্ধ্যায় কীটনাশক পান করে। গুরুতর অবস্থায় প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে প্রথমে ফরিদপুর ও পরে ঢাকা নেয়ার পর রবিবার সকালে মারা যায়।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিরাজ হোসেন জানান, পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। ময়না তদন্তে জন্য লাশ মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ