শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:২০

শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:২০

ফেনীর সোনাগাজীতে মাদরাসা ছাত্রী অপহরণ গ্রেফতার-০১

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ
নাদের চৌধুরী ফেনী জেলা প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে বড় ভাইকে মারধর করে জোরপূর্বক এক মাদরাসা ছাত্রীকে অপহরণ মামলার অন্যতম আসামি সিএনজি অটোরিকশা চালক আবদুল খালেক (২৮) কে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। সে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবদুল মুনাফের ছেলে। পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী জানা যায়, বখতারমুন্সি ফাজিল মাদরাসার আলিম
প্রথম বর্ষের এক ছাত্রী মাদরাসায় যাওয়া-আসার সময় প্রেমের প্রস্তাব দিয়ে দীর্ঘ দিন যাবৎ নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের ফয়েজ আহম্মদের ছেলে এয়াছিন উত্ত্যক্ত করে আসছে। তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সোমবার দুপুর দেড়টার দিকে এয়াছিন ১০-১৫জন
সাঙ্গপাঙ্গ নিয়ে নাজিরপুর গ্রামের কন্যার মা’র পোলের উপর অবস্থান নেন। পরীক্ষা শেষে ওই ছাত্রী ও তার ভাই সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। কন্যার মা’র পোলের উপর গেলে এয়াছিনের নেতৃত্বে তার বখাটে সহযোগীরা সিএনজি অটোরিকশার গতিরোধ করে ছাত্রীর ভাইকে এলোপাথাড়ি মারধর করে এবং তার সাথে থাকা মুঠোফোন, মানি ব্যাগ ছিনিয়ে নেন। এসময় পূর্ব থেকে ওঁৎ পেতে রাখা অপর
একটি সিএনজি অটোরিকশাযোগে ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায় দুর্বৃত্তরা। তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাতভর অভিযান চালিয়েও ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহরণ কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করে ও
চালককে রাতেই তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সহযোগী এক আসামিকে রাতেই গ্রেফতার করা হয়। মামলার মূল আসামি সহ বাকীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ