শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:১০

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:১০

প্রাথমিকভাবে ২০টি জেলায় অক্সিজেন সরবরাহ কার্যক্রম শুরু করবে ইসলামী আন্দোলন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

করোনাভাইরাস সৃষ্ট চলমান সংকটকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিপদগ্রস্থদের জন্যে ফ্রি অক্সিজেন সর্বরাহের সিদ্ধান্ত গ্রহন করেছে। প্রাথমিকভাবে নির্ধারিত ২০টি জেলায় অক্সিজেন সরবরাহের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

শনিবার রাতে তাঁর ব্যক্তিগত ফেইসবুক আইডিতে এমন তথ্য জানিয়েছেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, “বাংলাদেশে তৃতীয় বারের মতো করোনা মহামারী ভয়াবহ রূপ ধারণ করেছে। এ পর্বে আক্রান্ত এবং মৃত্যুর হার দুটোই প্রথম দুই পর্বের চেয়ে বেশি।

গত প্রায় দেড় বছরেও সরকার এবং স্বাস্থ্য বিভাগ করোনা রোগীদের সেবায় ও ব্যবস্থাপনায় কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেনি।
যে কারণে করোনার তৃতীয় আক্রমণ পর্বে এসেও দেশের স্বাস্থ্যসেবা এবং হাসপাতালগুলোর করুণ চিত্র ফুটে উঠছে।

কিছু কিছু জেলায় অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
জাতীয় সংসদে দাঁড়িয়ে একজন মাননীয় সংসদ সদস্য তথ্য দিলেন, দেশের ৩৭ টি জেলার হাসপাতালে অক্সিজেন ব্যবস্থাই নেই।
এটা আমাদের জন্য বড়ই দুর্ভাগ্যের।

সংক্রমণ আরো বাড়লে, দেশের স্বাস্থ্য ব্যবস্থা পুরুপুরি ভেঙে পড়বে এবং অক্সিজেন সংকট মারাত্মক আকার ধারণ করবে বলে বিশেষজ্ঞগণ সতর্ক করছেন।

এহেন সংকটকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিপদগ্রস্থদের জন্যে ফ্রি অক্সিজেন সর্বরাহের সিদ্ধান্ত গ্রহন করেছে। প্রাথমিকভাবে নির্ধারিত ২০টি জেলায় অক্সিজেন সরবরাহের কার্যক্রম শুরু করা হবে।

সাংগঠনিক এবং সমাজ কল্যাণ বিভাগের সাথে যোগাযোগ করে নির্দেশপ্রাপ্ত জেলাগুলোকে টিম গঠন করে দ্রুততার সাথে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্যে মুহতারাম মহাসচিবের পক্ষ থেকে জোর তাকিদ দেয়া হচ্ছে।”

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ