বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:২৩

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:২৩

প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আটক ছাত্রলীগ নেতা কারাগারে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ফেনীর পরশুরামে প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীর মোবাইল ফোন চুরি করে সেই ফোন দিয়ে ওই নারীকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সহায়তায় তাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শাস্তি পাওয়া ছাত্রলীগ নেতার নাম এনায়েত হোসেন ওরফে আকাশ (২১)। তিন উপজেলার মির্জানগর ইউনিয়ন ছাত্রলীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ও পশ্চিম মির্জানগর গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এনায়েত হোসেন কয়েক দিন আগে রাতে প্রতিবেশী প্রবাসীর স্ত্রীর মোবাইল ফোন চুরি করে নিয়ে যান। পরে সেই মোবাইল ফোন দিয়ে ওই নারীকে উত্ত্যক্ত করতে শুরু করেন। একপর্যায়ে ওই নারী স্থানীয় লোকজনকে বিষয়টি অবহিত করেন।

শুক্রবার রাতে মির্জানগর ইউপির চেয়ারম্যান নুরুজ্জমান ভুট্টোর সহযোগিতায় এলাকার লোকজন এনায়েতকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জমান ভুট্টো বলেন, ছাত্রলীগের নেতা এনায়েত হোসেনের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নিতে উপজেলা ও জেলা ছাত্রীলগকে অনুরোধ করেছি।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন বলেন, এনায়েত হোসেনের বিরুদ্ধে আগেও চুরির কয়েকটি মামলা রয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।সূত্রঃ যুগান্তর। 
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ