মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৬:৩৩

মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৬:৩৩

প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রমে অল্প সময়ের মধ্যে দেশে কোনো গরিব মানুষ থাকবে নাঃ তথ্যমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রম, সঠিক নেতৃত্ব এবং পরিকল্পনা বাস্তবায়নের কারণে দেশি-বিদেশি মিডিয়াতে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে শিরোনামে স্থান করে নিয়েছে। কিন্তু এর আগে বাংলাদেশের শিরোনাম হতো বাস দুর্ঘটনা, লঞ্চডুবি, বড় ধরনের ঘূর্ণিঝড়, বর্ষা মৌসুমে রাজধানীর সড়কে নৌকা চলা। এখন আমাদের দেশ আর গরিব নয়। পাকিস্তানসহ বেশ কিছু দেশকে পেছনে ফেলে সকল সূচকে টপকিয়ে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে।

স্বাধীনতার ৫০ বছরে এমন সুসংবাদ জাতির জনক বঙ্গবন্ধুর এবং আজকের প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রমের সার্থকতা। অল্প সময়ের মধ্যে দেশে কোনো গরিব মানুষ থাকবে না।

আজ রবিবার দুপুরে নওগাঁর আত্রাইয়ে সাহেবগঞ্জ ফুটবল মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সবার মাথাপিছু আয় দিন দিন বেড়েই চলছে।

তাই আমরা আগামীতে দেশকে আরো কিভাবে উন্নত করা যায় এ লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার কারো কাছে মাথা নত করবে না। ১৯৯৬ সাল থকে আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় এসে ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট উন্নয়ন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, একটি বাড়ি একটি খামার, কমিউনিটি ক্লিনিক চালু, মুক্তিযোদ্ধা ভাতা, বছরের শুরুতে কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়াসহ সার্বিক উন্নয়ন থেকে দেশবাসী কখনো বঞ্চিত হয়নি। আওয়ামী লীগ উন্নয়ন, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।

সম্মেলনে আত্রাই উপজেলা আওয়ামী লীগে সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলালের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ আনোয়ার হোসেন হেলাল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ