বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৩৩

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৩৩

প্রথম কার্যদিবসেই মুসলিমদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলেন বাইডেন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

শপথ নেয়ার কয়েক ঘণ্টার মাঝেই একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এসব আদেশের মাঝে প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরে আসা, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ বন্ধ করা এবং মুসলিমদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়াসহ মোট ১৫টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।

২০১৭ সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে প্রায় ২০০ দেশের এই প্লাটফর্ম থেকে ছিটকে পড়ে আমেরিকা। এরপর ২০২০ সালে করোনা মাহামারির সময় বেরিয়ে আসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও। ফলে দুটি বৈশ্বিক স্থান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দেশটি।

বাইডেন শপথ নেয়ার কয়েক ঘণ্টার মাঝেই আবারও এই দুই জায়গায় যোগদান করার আদেশে স্বাক্ষর করেছেন। এর ফলে আগামী ৩০ দিনের মাঝেই আমেরিকা আবার জলবায়ু চুক্তিতে ফিরে যাবে। বৃহস্পতিবারই দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিষদের বৈঠকে যোগ দেবেন।

বাইডেন ভ্রমণ নিষেধাজ্ঞাও তুলে নিয়েছেন। ট্রাম্পের দেয়া এই নিষেধাজ্ঞা মূলত মুসলিম নিষেধাজ্ঞা নামেই পরিচিত ছিল। এর ফলে নিষিদ্ধ হয়ে পড়া মুসলিম দেশগুলোর নাগরিকরা এখন আমেরিকার ভিসার জন্য আবারও আবেদন করতে পারবেন।

বাইডেনের এসব পদক্ষেপ আমেরিকাকে আবারও ‘বিশ্ব মোড়লের’ স্থানে ফিরিয়ে নেবে বলে সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণে বলা হচ্ছে।

এছাড়া মেক্সিকো সীমান্তে বিতর্কিত দেয়াল নির্মাণ কার্যক্রমও বাইডেন বন্ধ করেছেন। অবৈধ অভিবাসীদের জন্যও তিনি শিগগিরই বিল নিয়ে আসবেন।

শপথ নেয়ার অনুষ্ঠানেই বাইডেন বলেছেন, ‘বিশ্ববাসী আমাদের সবাইকে আজ দেখছে। আমেরিকা পরীক্ষার মধ্য দিয়ে গেছে। এবং আমরা আরও শক্তিশালী হয়ে সেখান থেকে বেরিয়ে এসেছি। আমরা আমাদের চুক্তিগুলোতে আবারও ফিরে যাব এবং বিশ্বের সাথে আবারও সংযুক্ত হবো।’জাগো নিউজ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ