শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:০০

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:০০

প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা ১২ আগস্ট, বিজ্ঞপ্তি দিয়ে জানাল কর্তৃপক্ষ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রকৌশল গুচ্ছের স্নাতক ভর্তি পরীক্ষা দুই মাস পিছিয়েছে।

আগামী ১২ জুনের পরিবর্তে ১২ আগস্টে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চুয়েট, কুয়েট ও রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটি।

বুধবার (২৬ মে) চুয়েট, কুয়েট ও রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://www.admissionckruet.ac.bd/) ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল আলম এবং সদস্য সচিব অধ্যাপক ড. মো. মইনুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (২৫ মে) বিকেলে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্যদের নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল সভায় পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়। তবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যপ্রার্থীদের তালিকা পূর্ব নির্ধারিত তারিখেই অর্থাৎ আগামী ২ জুন প্রকাশ করা হবে।

সভা শেষে ভর্তি কমিটির সদস্য সচিব ও চুয়েটের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্যদের নিয়ে সভায় এ সিদ্ধান্ত হয়। তবে যোগ্যপ্রার্থীদের তালিকা পূর্বনির্ধারিত তারিখে অর্থাৎ ২ জুন প্রকাশ করা হবে।

এর আগে গত ২০ এপ্রিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে চুয়েট, কুয়েট ও রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটি। এতে বলা হয়েছিল, আগামী ১২ জুন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ গ্রুপের (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ)  এবং সকাল ১০টা থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত ‘খ’ গ্রুপের ((ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এখন পরিবর্তিত তারিখ অনুযায়ী, আগামী ১২ আগস্ট পূর্ব ঘোষিত সময় অনুযায়ী প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ