শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:৪৯

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:৪৯

পৌরসভা নির্বাচনঃ কলাপাড়া ‌উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে কুপিয়ে জখম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে উপ‌জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম দীপ্ত (২৫)‌কে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের কুমারপট্টি এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয়রা দীপ্তকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। আহত দীপ্ত কলাপাড়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম’র কর্মী।

দীপ্ত জানান, তি‌নি মোটরসাইকেল যোগে আওয়ামী লীগ কার্যালয়ে যাওয়ার পথে নৌকা প্রতীক প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের কর্মী পৌর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান শুভ, আলিফ মাহমুদ রুদ্রর নেতৃত্বে তার ওপর হামলা করে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন মাসুম ব্যাপারী জানান, ‌নৌকা মার্কার প্রার্থী পরাজয় নিশ্চিত জেনে আমার কর্মী সমর্থক‌দের উপর হামলা করা শুরু করেছে এগু‌লো বন্ধ না কর‌তে পার‌লে আগামী ১৪‌ ফেব্রুয়ারীর নির্বাচন আ‌দৌও সুষ্ঠু হ‌বে কিনা তা নি‌য়ে সংশয় রয়েছে। ত‌বে অভিযোগ অস্বীকার ক‌রে আওয়ামীলীগ দলীয় প্রার্থী বিপুল হাওলাদার জানান, এ ঘটনার সা‌থে আমি বা ছাত্রলীগ জড়িত না। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানিনা। আর উপ‌জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান শুভর সা‌থে মোবাইল ফোনে বার বার যোগা‌যোগ করা হ‌লেও তি‌নি ফোন রি‌সিভ করেননি।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনা শুনেছি, সেখানে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ