বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৩৭

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৩৭

পাপুলের কারাবাসের মেয়াদ বেড়েছে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

কুয়েতে আটক হওয়া বাংলাদেশি সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের কারাবাসের মেয়াদ আরো বাড়িয়ে দিয়েছে কুয়েতের আদালত। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মানবপাচার, মানি লন্ডারিং ও ভিসা জালিয়াতির অভিযোগে আটক পাপুলকে আরও অন্তত দুই সপ্তাহ কেন্দ্রীয় কারাগারেই থাকতে হচ্ছে।
এই সংসদ সদস্যের আইনজীবীর আরজি ছিল যে কোনো শর্তে জামিন আদায়ের। কিন্তু পাপুল আচমকা রিমান্ডকালে দেওয়া স্বীকারোক্তি পুরোটাই অস্বীকারের চেষ্টা করেন। দাবি করেন, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারো সঙ্গে তার ঘনিষ্ঠতা বা লেনদেনের কোনো সম্পর্কই ছিল না!
তার এই চালাকিতে কুয়েতি আদালত একেবারেই বিস্মিত হয়ে যায়। গোটা প্রসিকিউশনকে অবাক করে পাপুল তদন্ত বা রিমান্ডকালে দেয়া তার বক্তব্য বা স্বীকারোক্তি পুরোটাই অস্বীকার করার চেষ্টা করেন। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারও সঙ্গে তার ঘনিষ্ঠতা বা লেনদেনের কোনো সম্পর্কই ছিল না বলে দাবি করেন। কিন্তু আদালত তার বক্তব্য আমলে নেননি। তাকে জামিন দেয়ার বিপরীতে আরও অন্তত দুই সপ্তাহ কারাগারে বন্দি রাখার নির্দেশ দিয়েছেন।
এদিকে পাপুলের অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক হওয়া কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল শেখ মাজেন আল জাররা আল সাবাহকে তিন সপ্তাহের আটকাদেশ দেয় আদালত। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুয়েতের আরও দুই নাগরিককে আরও দুই সপ্তাহের আটকাদেশ দেন আদালত।
গত ৬ জুন কুয়েতে সিআইডির হাতে আটক হন পাপুল। পরে তাকে রিমান্ডে নেয় সিআইডি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পাপুলের বিরুদ্ধে মামলা দায়ের করে কুয়েত প্রশাসন। এ ঘটনায় দেশটির মানবসম্পদ বিভাগ এক উচ্চপদস্থ কর্মকর্তাসহ কয়েকজনকে বরখাস্ত করে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ