বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৫০

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৫০

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৫ আহতের সংখ্যা ১৫০, শোক প্রকাশ ইরানের

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

পাকিস্তানের সিন্ধুপ্রদেশে সোমবার সকালে দুই ট্রেনের সংঘর্ষে ৬৫ জন নিহত ও দেড় শতাধিক যাত্রী আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইরান।

ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাইয়্যেদ মোহাম্মাদ আলী হোসেইনি বলেছেন, তিনি ইরানের পক্ষ থেকে দুর্ঘটনায় হতাহতদের স্বজনসহ পাকিস্তানের জনগণ এবং সরকারকে শোক ও সমবেদনা জানাচ্ছেন। খবর দ্য ডনের।

একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত ও হতাহতদের স্বজনদের ধৈর্য শক্তি দানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন তিনি।

এদিকে সোমবার পাকিস্তানের সিন্ধুপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে, আহতের সংখ্যা ১৫০ জনেরও বেশি। মঙ্গলবার ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৩টার দিকে সিন্ধুর ঘোটকি জেলার দারকি শহরের কাছে করাচি থেকে আসা ট্রেন মিল্লাত এক্সপ্রেসের আটটি বগি লাইনচ্যুত হয়, তখন ওই লাইনে অন্যদিক থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেস নামের আরেকটি ট্রেন বগিগুলোকে সজোরে ধাক্কা দেয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ দুর্ঘটনায় হতাশা প্রকাশ করে দায়ীদের খুঁজে বের করতে জরুরি তদন্তের আশ্বাস দিয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ