শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:২৩

শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:২৩

পাকিস্তানের কোয়েটায় বিলাসবহুল হোটেলে বোমা হামলা, নিহত চার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

পাকিস্তানের কোয়েটা শহরের একটি বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। ওই বিস্ফোরণের ঘটনায় আরও ১২ জন আহত হয়েছে। খবর বিবিসি, ডন।

কোয়েটা সেরেনা হোটেলের পার্কিং লটে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন বলে ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে সেখানকার কোনো গাড়িতে বিস্ফোরক ডিভাইস রাখা হয়েছিল। তিনি জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা ওই বিস্ফোরণে নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার রাত ১০টা ১৫ মিনিটে ওই বিস্ফোরণের পর পরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল, উদ্ধার কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনী। কাউকে ঘটনাস্থলে যেতে দেয়া হয়নি।

jagonews24

এই ঘটনার কিছু পরে এক সংবাদ সম্মেলনে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির জিয়াউল্লাহ লানগোভ বলেন, ওই অঞ্চলে সন্ত্রাসবাদ বেড়ে গেছে। তিনি বলেন, ‘আমাদের নিজেদের লোকজনই এ ধরনের সন্ত্রাসী হামলায় জড়িত।’

তবে ওই হামলার আগে কোনো ধরনের হুমকি দেয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি। অর্থাৎ এই হামলা অনেকটা আকস্মিক।
ধারণা করা হচ্ছে পাকিস্তানে নিযুক্ত চীনা দূতকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।

আফগান সীমান্তের কাছে অবস্থিত বেলুচিস্তান প্রদেশের রাজধানী কুয়েটায় তার থাকার কথা থাকলেও বিস্ফোরণের সময় সৌভাগ্যক্রমে তিনি সেখানে ছিলেন না। পাকিস্তানি তালেবান ওই হামলার দায় স্বীকার করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ