সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:০৫

সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:০৫

পলিটেকনিক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগের বাধা, ৮-১০ জন শিক্ষার্থী আহত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

চার দফা দাবি নিয়ে সারা দেশের ন্যায় মৌলভীবাজারে পলিটেকনিক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিয়েছে যুবলীগ ও ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের হামলায় ৮-১০ জন শিক্ষার্থী আহত হন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শহরের চৌমুহনা এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহত শিক্ষার্থী জুবায়ের ও আতিফ জানায়, সকাল ১০টায় মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে তারা একত্র হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে চৌমুহনায় গিয়ে অবস্থান নেন। একপর্যায়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ ছাত্রলীগ কর্মীরা সেখানে আসেন। পরে ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলমের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের মারপিট করেন। তাদের আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

আন্দোলনকারী শিক্ষার্থী জসিম উদ্দিন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি দাবি আদায়ের জন্য। হঠাৎ করে ছাত্রলীগের কয়েকজন হামলা করে ব্যানার ছিনিয়ে নেয়। তারা বেশ কয়েকজনকে মারধর করে। দুইজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন’।

অভিযোগের বিষয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম জানান, রাস্তা দখল করে জনদুর্ভোগ তৈরি করায় তাদের সরিয়ে দিয়েছি।

এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন জাগো নিউজকে বলেন, ‘আমি তাদের বলেছি তোমাদের দাবির সঙ্গে একমত। তোমরা রাস্তা আটকিয়ে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলো না। পরে তারা সেখান থেকে চলে যায়’।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ