বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৮:০৭

বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৮:০৭

পরীক্ষা নেয়ার দাবিতে আমরণ অনশনে বসেছে বেরোবি শিক্ষার্থীরা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

পরীক্ষা নেয়ার দাবিতে আমরণ অনশনে বসেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল এগারোটার দিকে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন তারা।

আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা নেওয়ার জন্য তারিখ ঘোষণা করলেও রসায়ন বিভাগে এ নিয়ে কোনো উদ্যোগ নেই। ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এখনো অনার্স ফোর্থ ইয়ারের প্রথম সেমিস্টার শেষ করতে পারেননি।

তারা বলেন, এই সেমিস্টারে তিনটা ল্যাব পরীক্ষা এখনো বাকি এবং ৮ম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা বাকি আছে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষা এখনো বাকি আছে অথচ তাদের মাস্টার্স চলার কথা ছিল। দীর্ঘ আন্দোলনের পরেও প্রশাসনের পক্ষ থেকে কোন কার্যকরী সাড়া না পাওয়ায় তারা আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

তারা আরও বলেন, শিক্ষকদের নিজেদের মধ্যে কোন্দলের কারণে তারা পরীক্ষা নিচ্ছেন না। বিভাগীয় প্রধান পরীক্ষা নেওয়ার জন্য কমিটি করে দিয়ে তাগিদ দিলেও পরীক্ষা কমিটির দায়িত্বে থাকা শিক্ষক কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিঠিও দিয়েছেন বিভাগটির প্রধান তানিয়া তোফাজ।

বিশ্ববিদ্যালয়ের ৮ম সেমিস্টার পরীক্ষা কমিটির চেয়ারম্যান ড. বিজন মোহন চাকী বলেন, আমরা অবশ্যই পরীক্ষা নেওয়ার জন্য রেডি আছি। কিন্তু বিভাগে নিয়ম বহির্ভূতভাবে বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। এই চেয়ারম্যানের আমলে কোনো শিক্ষক পরীক্ষা নিয়ে বসবে না। এই অবৈধ চেয়ারম্যান, যার বিরুদ্ধে হাইকোর্টের রায় আছে তার সাথে কোনোভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব না।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ