মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ১১:৩৯

মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ১১:৩৯

পটুয়াখালীতে ছাত্রলীগ সম্পাদকের কব্জি কেটে দিল নিজ দলের কর্মী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলামের (২৫) ডান হাতের কব্জি কেটে ফেলার অভিযোগ উঠেছে একই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় পাল্টা হামলায় স্বেচ্ছাসেবক লীগের কর্মী রায়হান জখম হয়েছেন।

গতকাল রাত ৯ টার দিকে উপজেলার তেগাছিয়া বাজারসংলগ্ন আজীমুদ্দি গ্রামের কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।

এ হামলায় আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হামলার জন্য একে অপর গ্রুপকে দায়ী করছে।

ঘটনায় আহত ছাত্রলীগ নেতা রাকিবুল জানান, তেগাছিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তিনি। পথে আজীমুদ্দি কালভার্ট এলাকায় পৌঁছলে আগে থেকে দলবদ্ধভাবে অবস্থান নেওয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম ও তার ভাই রায়হানের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এ সময় তরিকুল তার হাতের কব্জি কেটে ফেলে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।

কিন্তু রায়হান এ হামলার কথা অস্বীকার করে বলেন, তারা হামলা করেননি, রাকিবুল তাদের ওপর হামলা চালিয়ে তার দুই হাত কুপিয়ে জখম করে।

কলাপাড়া হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মাইনুল হোসেন বলেন, রাকিবুলের ডান হাতের কব্জি কেটে চামড়ার সঙ্গে ঝুলে আছে। এ ছাড়া মাথা ও পিঠে একাধিক কাটা চিহ্ন রয়েছে। অপর আহত রায়হানের দুহাতের কাটা চিহ্ন রয়েছে। দুজনকেই বরিশাল রেফার করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য।

কলাপাড়া থানার উপ পরিদর্শক আসাদুর রহমান জানান, তারা হামলার খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছেন। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধ কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দ্রুত অভিযান চালিয়ে হামলায় জড়িতদের গ্রেফতার নিশ্চিত করবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ