সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৩৪

সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৩৪

পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ায় ঝালকাঠিতে কিশোরীর আত্মহত্যা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে জান্নাতুন নেছা ইমি (১৪) নামে এক কিশোরী। মঙ্গলবার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা গ্রামের বাড়ির ভেতর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ইমি নলছিটি উপজেলার রানাপাশা গ্রামের মৃত মাসুদ মাঝির মেয়ে। সে রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিবেশী খালেক মাঝির ছেলে সুমন মাঝির (২২) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ইমির। মেয়ের পরিবার এ সম্পর্ক মেনে না নেওয়ায় গত বছরের ১২ ডিসেম্বর তাঁরা গ্রাম থেকে পালিয়ে অন্যত্র চলে যায়। মেয়ের মা ফারজানা বেগম এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর নলছিটি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

এতে প্রেমিক সুমন মাঝি, তাঁর বাবা, বড় ভাই ও দুই ভগ্নিপতিকে আসামি করা হয়। মামলার পরে ইমিকে নিয়ে সুমন মাঝি এলাকায় ফিরে আসেন। পরবর্তীতে একাধিকার ইমি তাঁর পরিবারকে সুমনের সঙ্গে বিয়ে দিতে বললেও রাজি হয়নি। এক পর্যায়ে মায়ের সঙ্গে অভিমান করে ইমি মঙ্গলবার দুপুরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। 

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, বিকেলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার সকালে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ