শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ রমজান, ১৪৪৭ হিজরি | ১৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:০৩

শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ রমজান, ১৪৪৭ হিজরি | ১৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:০৩

নোয়াখালীতে গৃহবধুকে নির্যাতনের প্রতিবাদে বরিশালে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৩ অপরাহ্ণ
  • রাত ১৯:১৭ অপরাহ্ণ
  • ভোর ৬:২৪ পূর্বাহ্ণ

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতন চালানো হয়েছে। এ ঘটনায় এক মাস পার হয়ে গেলেও লম্পটদের বিরূদ্ধে ব্যবস্থা নেয়নি স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রবিবার সে নির্যাতনের ভিডিও ভাইরাল হলে বিষয়টি জনগণের নজরে আসে।

এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবিতে আজ সোমবার বিকাল ৩টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা ও মহানগর। মিছিলটি অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে শুরু হয়ে ফজলুল হক এভিনিউ রোড, চকবাজার এবং সদর রোড সহ শহরের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মুহাম্মাদ আল আমিন বলেন, দেশে বিচারহীনতার কারণে ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। ক্ষমতাসীনদের ছত্রছায়ায় বারবার বিচার থেকে রেহাই পেয়ে যায় ধর্ষক, নারী নির্যাতনকারী এবং সন্ত্রাসীরা। যে কারণে ধর্ষণ এবং বর্বোরোচিত নারী নির্যাতন দেশে এখন ক্রমশই বাড়ছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় দেশব্যাপী আন্দোলনের দাবানল জ্বলবে।

অন্যান্য বক্তারা বলেন, দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা না থাকায় বারবার ধর্ষণ এবং লোমহর্ষক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। অতএব ধর্ষণ নারী নির্যাতন সহ সকল সন্ত্রাসী কর্মকান্ড স্থায়ীভাবে বন্ধ করতে হলে রাষ্ট্রের সকল পর্যায়ে ইসলামী অনুশাসন মেনে চলার বিকল্প নেই।

মহানগর সভাপতি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরমান হোসেন রিয়াদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন (টিটু), ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি নাসির উদ্দিন নাইস, ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা সভাপতি এইচ এম সানাউল্লাহ, সহ সভাপতি মুহাম্মাদ জালাল উদ্দিন, মহানগর সহ সভাপতি মাওলানা মুহাম্মাদ আতিক উল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মহিউদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলাম প্রমূখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৩ অপরাহ্ণ
  • রাত ১৯:১৭ অপরাহ্ণ
  • ভোর ৬:২৪ পূর্বাহ্ণ