শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৩১

শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৩১

নোয়াখালীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় প্রাণ গেল ২ মাদ্রাসাছাত্রের, চালক পলাতক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের শিমুলতলী মোহাম্মদিয়া ফোরকানিয়া মাদ্রাসার সামনে বসুরহাট টু পেশকারহাট রাস্তার মাথা পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো গাজী মো. আশকার (১০) চরকাঁকরা ৬নং ওয়ার্ডের কামরুজ্জামান শাহানুরের ছেলে ও একই ওয়ার্ডের শহীদুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম (৮)। তারা স্থানীয় দারুল আকরাম মাদ্রাসাছাত্র। নিহতরা সম্পর্কে মামা ও ভাগ্নে।

স্বজনদের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, সকালে মনিরুজ্জামান কোরাইশি ইফাস (২৩) তার ভাই আশকার ও ভাতিজা মিনহাজুল ইসলামকে মোটরসাইকেলে পৌঁছে দিতে বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ডের দারুল আক্রাম মাদ্রাসায় যাচ্ছিলেন।

সকাল ৭টার দিকে বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডের শিমুলতলী মোহাম্মদিয়া ফোরকানিয়া মাদ্রাসার সামনে বসুরহাট টু পেশকারহাট রাস্তার মাথা পাকা সড়কে পৌঁছলে বিপরীতগামী একটি বেপরোয়া গতির ট্রাক তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুই মাদ্রাসাছাত্র নিহত হয় এবং আহত হয়েছেন মোটরসাইকেলচালক মো. মনিরুজ্জামান।

তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পলাতক রয়েছে। সূত্রঃ যুগান্তর 
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ