শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৫৬

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৫৬

নুরুল হক নূরের বিরুদ্ধে কক্সবাজার ছাত্রলীগের মামলা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

এবার কক্সবাজারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে।

মামলা করেছে কক্সবাজার ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক বক্তের জন্য নুরুল হক নূরের বিরুদ্ধে মামলাটি করেন বলে জানান মইন উদ্দিন।

বুধবার বিকেল ৫টায় কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মইন উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুকে একাউন্টে একটি ভিডিও লিংক পায়। ভিডিও লিংকটি ক্লিক করলে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যসহ বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে এমন আপত্তিকর, আক্রমণাত্মক বক্তব্য প্রদান করেন।

যার উল্লেখযোগ্য বক্তব্য অজ্ঞাতনামা আসামিরাও তাদের ব্যবহৃত অসংখ্য ফেসবুক আইডি এবং পেজ থেকে পোস্ট-শেয়ার করে। যার ভেতর অনেক সরকার ও রাষ্ট্র বিরোধীয় কমেন্ট (মন্তব্য) রয়েছে। এসব বক্তব্যের মাধ্যমে দেশের সাধারণ সরলমনা জনগণ বিভ্রান্তির মধ্যে পড়ে আইনশৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িয়ে ফেলে।

ভিপি নুরুল হক নূরসহ তার অনুসারী অজ্ঞাতনামা আসামিদের আইনের আওতায় আনা গেলে বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানকর্মী সমর্থকদের ধর্মীয় মূল্যবোধ ও দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব উল্লেখ এজাহারটি করেন জেলা ছাত্রলীগের এই সহ-সভাপতি।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ