মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৯:১৮

মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৯:১৮

নুরকে গাড়িচাপা দিয়ে পরিকল্পিত হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

ভিপি নুরকে পরিকল্পিত হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ এনে নুরল হক নুর গতকাল রাত ৪.৩০-এ হাতিরঝিল থানায় ডিউটিরত অফিসারের কাছে লিখিত অভিযোগ প্রদান করেন ।

অভিযোগপত্রের কপি

লিখিত অভিযোগপত্রের হুবহু তুলে দেওয়া হল-

তারিখঃ ১০-১২-২০২০

বরাবর

অফিসার ইনচার্জ

হাতিরঝিল থানা, ডি.এম.পি ঢাকা

বিষয়ঃ অভিযোগ প্রসঙ্গে

জনাব, আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ নুরুল হক নূর, ঠিকানাঃ উত্তর বাড্ডা, হাজীপাড়া ( সাবেক ভিপি ডাকসু ও যুগ্ম আহবায়ক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ) থানায় হাজির হয়ে এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করছি যে গত ০৯-১২-২০২০ ইং তারিখ রাত আনুমানিক ১১ টার সময় পল্টন থেকে আমার বাসা বাড্ডা ফেরার পথে মালিবাগ ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেটকার যাহার রে.জি. নং. ঢাকা মেট্রো গ- ৩১-৬৫০৮ পিছন থেকে আমার নিয়মিত ব্যবহৃত মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৪-৯৮০৫) টিকে অনুসরণ করে তাড়া করে এবং পরপর দুইবার উক্ত প্রাইভেটকারটি আমার মোটরসাইকেলকে সজোড়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে,কিন্তু আমার মোটরসাইকেল চালক আমিনুল ইসলাম (২৪) কৌশলে প্রাইভেটকারের ধাক্কা এড়িয়ে যাওয়ায় উক্ত প্রাইভেটকারটি হাতিরঝিল থানাধীন ডি.আই.টি রোড আবুল হোটেল এর সামনেএকটি বাসকে সজোড়ে ধাক্কা দেয়। বাসের সাথে ধাক্কা দেওয়ার পরে প্রাইভেটকারটির চালক গাড়িটিকে কিছুটা পিছনের দিকে নিয়ে পুনরায় আমার মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। ইতমধ্যে স্থানীয় জনসাধারণ এগিয়ে আসতে থাকলে প্রাইভেটকারটি ইউটার্ন নিয়ে চলে যায়। উল্লেখ থাকে যে উক্ত ঘটনা সংঘটনের সময় আমি আমার মোটরসাইকেলে না থাকিয়া পাশের অন্য একটি গাড়িতে ছিলাম। আমার সহযোগী শাকিল উজ্জামান ও মোঃ সোহরাব হোসেন গণ পিছনের আরেকটি গাড়িতে থাকিয়া ঘটনাটি প্রত্যক্ষ করে। গাড়িচাপা দিয়ে হত্যার উদ্দেশ্যে ঘটনাটি ঘটিয়েছে বলে আমার বিশ্বাস। অতএব উপরোক্ত ঘটনার বিষয়ে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি আমার নিরাপত্তা নিশ্চিতে আপনার সুমর্জি প্রার্থনা করছি।

নিবেদক

মোঃ নুরুল হক নূর

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ