মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৫:১১

মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৫:১১

নিয়োগ পরীক্ষায় উত্তরপত্রসহ প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের মির্জাপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ পরীক্ষা বাতিলের জন্য লিখিত অভিযোগ করেছেন দুই পরীক্ষার্থী। লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগ এনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, মির্জাপুর উপজেলার গেড়ামাড়া গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ে একজন কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী রবিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে লিখিত পরীক্ষার আয়োজন করা হয়। এতে পাঁচজন পরীক্ষার্থী অংশ নেন। সকাল সাড়ে ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেওয়া আল মমিন নামে এক প্রার্থীর কাছে প্রশ্ন ও উত্তরপত্র পাওয়া যায়। পরীক্ষায় অংশ নেওয়া রাসেল নামে এক প্রার্থী বিষয়টি হাতেনাতে ধরেন। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষ কৌশলে পরীক্ষা সমাপ্ত করেন। পরীক্ষা শেষে তড়িঘড়ি করে আরিফুল ইসলাম নামে একজনকে নিয়োগ দেন।

এদিকে লিখিত পরীক্ষা বাতিলের দাবিতে আইয়ুব আলী ও রাসেল নামে দুই পরীক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী রাসেল জানান, নিয়োগ কমিটি নিয়োগ দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকার বিনিময়ে গোপনে দুজনের সঙ্গে রফা করেন। একজন হাতেনাতে ধরা পড়ার পর বিষয়টি স্পষ্ট হয়। তড়িঘড়ি করে তাদের মধ্যে একজনকে নিয়োগ দেওয়া হয়ছে। আমরা পরীক্ষা বাতিলের আবেদন করেছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, প্রশ্নপত্র বা উত্তরপত্র নয়। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা প্রশ্ন নিয়ে বের হচ্ছিলেন এ নিয়ে একটু ভুল বুঝাবুঝি হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ