মঙ্গলবার | ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ রমজান, ১৪৪৭ হিজরি | ১৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:০৮

মঙ্গলবার | ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ রমজান, ১৪৪৭ হিজরি | ১৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:০৮

নির্বাচনী ফলাফল বাতিল করে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা জান্তা প্রধানের

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ

সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখলের ছয় মাস পর মিয়ানমারের সামরিক জান্তা প্রধান রোববার নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, আগামী দুই বছরের মধ্যে নির্বাচন না হওয়া পর্যন্ত বর্ধিত জরুরি অবস্থার অধীনে তিনি দেশটির নেতৃত্ব দেবেন। সামরিক সরকার গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল বাতিল করে এবং নির্বাচনের দায়িত্ব গ্রহণের জন্য একটি নতুন নির্বাচন কমিশন নিয়োগ করে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

টেলিভিশনে এক রেকর্ড করা ভাষণে জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেন, ‘আমাদের অবশ্যই একটি অবাধ ও সুষ্ঠু বহুদলীয় সাধারণ নির্বাচন আয়োজনের পরিস্থিতি তৈরি করতে হবে। আমাদের প্রস্তুতি নিতে হবে। আমি সুষ্ঠুভাবে বহুদলীয় সাধারণ নির্বাচনের অঙ্গীকার করছি।

বার্তা সংস্থা এপি জানায়, একটি পৃথক ঘোষণায় সামরিক সরকার ‘তত্ত্বাবধায়ক সরকার’ এবং মিন অং হ্লাইংকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে জরুরি অবস্থা ঘোষণা করে মিয়ানমারের সামরিক জান্তা।

জেনারেলরা বলেন, ২০০৮ সালের সামরিক সংবিধানের অধীনে এই উদ্যোগের অনুমতি দেওয়া আছে। সামরিক বাহিনী দাবি করে, গত বছরের জাতীয় নির্বাচনে সু চির দল ভোটে জালিয়াতির মাধ্যমে জয় অর্জন করেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় অসহায়, হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তুরাগ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. চাঁন মিয়া বেপারী।

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ