বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৬:৪৮

বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৬:৪৮

নারী কাজী নিয়ে হাইকোর্টের রায়: বিশিষ্টজন ও নারীপক্ষের সংক্ষুব্ধ প্রতিক্রিয়া

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

নারীরা বিয়ের কাজী হতে পারবেন না—এ মর্মে হাইকোর্টের যে রায় প্রকাশিত হয়েছে, তাতে সংক্ষুব্ধ হয়ে বিবৃতি দিয়েছেন দেশের ২১ জন বিশিষ্ট নাগরিক। নারীপক্ষও এ ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

বিবৃতিতে বিশিষ্টজনরা বলেন, “সম্প্রতি বাংলাদেশের হাইকোর্ট ‘নারী বিয়ের কাজী হতে পারবে না’—এই মর্মে যে রায় দিয়েছেন তা আমাদের সংক্ষুব্ধ করেছে। আমরা এই রায়ে মর্মাহত এবং সংক্ষুব্ধ।”

বিবৃতিতে বলা হয়, নিকাহ বা বিয়ে মসজিদেই হতে হবে ইসলাম ধর্মে এমন বাধ্যবাধকতা নেই। বেশির ভাগ বিয়ে বাসায়, বিয়ের অনুষ্ঠানস্থলে ও কাজী অফিসে সম্পন্ন হয়। মসজিদে নির্দিষ্ট সময়ে নারীদের প্রবেশাধিকার নিয়ন্ত্রিত থাকায় এ রায় কার্যত নারী অধিকারকে সংকুচিত করেছে।’

বিবৃতিতে স্বাক্ষর করেছেন, আবদুল গাফ্ফার চৌধুরী, হাসান আজিজুল হক, অনুপম সেন, শামসুজ্জামান খান, ফেরদৌসী মজুমদার, সারওয়ার আলী, আবদুস সেলিম, সেলিনা হোসেন, মামুনুর রশীদ, মফিদুল হক, মুনতাসীর মামুন, শফি আহমেদ, শাহরিয়ার কবীর, নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের, লাকী ইনাম, গোলাম কুদ্দুছ, শিমূল ইউসুফ, মুহাম্মদ সামাদ, হাসান আরিফ ও আহকামউল্লাহ।

অন্যদিকে নারীপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ‘নারীরা বিয়ের কাজী হতে পারবে না মর্মে আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ে নারীপক্ষ বিস্মিত, হতাশ ও ক্ষুব্ধ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ১৫০ বছর আগে নারীর ভোটাধিকার নিয়ে যুক্তরাজ্যে এমন অর্বাচীন বিতর্কের সৃষ্টি হয়েছিল। 

আধুনিকতা, উন্নয়ন ও নারী অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের অনেকটা পথ পেরিয়ে এসে আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে হাইকোর্টের দেওয়া এই ধরনের পশ্চাত্পদ রায়ে এটাই প্রতীয়মান হয় যে আমাদের দেশ প্রগতির দিকে নয় বরং রক্ষণশীলতার পথেই হাঁটছে।

এই রায় পেশা নির্বাচনের ক্ষেত্রে নারীর সাংবিধানিক অধিকারের লঙ্ঘন।’ 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ