শনিবার | ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৩২

শনিবার | ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৩২

নওগাঁয় পুলিশ- শ্রমিক সংঘর্ষে আন্তজেলা বাস চলাচল বন্ধ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

মো সাহিদ হাসান নওগাঁ জেলা প্রতিনিধি ;
নওগাঁ শহরে পুলিশ ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য আন্তজেলা বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বাস চলাচল বন্ধ রেখেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। সংঘর্ষে নওগাঁ সদর থানার দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সন্ধ্যার দিকে এ সংঘর্ষ ঘটে। এ সময় পুলিশের একটি ভ্যান ও একটি বাস ভাঙচুর করেন পরিবহন শ্রমিকরা। পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘অন্যায়ভাবে এক মোটরশ্রমিককে আটক ও শ্রমিকদের ওপরে পুলিশি হামলার প্রতিবাদে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে অনির্দিষ্টকালের জন্য আন্তজেলা বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।’

পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে নওগাঁ পুলিশ লাইনসের পাশে মশরপুর এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে নওগাঁ ট্রাভেলসের একটি বাসের ধাক্কায় এক বাইকে আরোহী আহত হন। এ ঘটনায় ওই আরোহী নওগাঁ সদর থানায় অভিযোগ করলে সন্ধ্যা ৬টার দিকে ওই বাস চালক সুলেমান আলীকে আটক করতে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যায় পুলিশ।

এ সময় শ্রমিকেরা পুলিশকে বাধা দেয়ার চেষ্টা করেন। ওই বাসচালককে আটক করে নিয়ে যাওয়ার সময় শ্রমিকেরা বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের পাশে প্রধান সড়কে অবস্থান নেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন।
পুলিশ আরও জানায়, এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। প্রায় ৩০ মিনিট ধরে চলে এই সংঘর্ষ।

এতে আহত হয়েছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাজিবুল ইসলাম ও এক কনস্টেবল।

আহতদের মধ্যে পাঁচজন পরিবহন শ্রমিক নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শ্রমিক নেতা শফিকুল ইসলাম বলেন, ওই দুর্ঘটনায় বাসচালকের কোনো দোষ ছিল না। মোটরসাইকেলের চালক দ্রুতগতির বাসটি ওভারটেক করতে গিয়ে আহত হয়েছেন। তারপর পুলিশ ওই বাসচালককে আটক করে নিয়ে যায়। আমরা বাধা দিতে গেলে পুলিশ অন্যায়ভাবে মারধর করে এবং গুলি ছোড়ে।তিনি আরও বলেন আমাদের একজন শ্রমিক চোখে আঘাত পেয়েছেন। তার চোখটি নষ্ট হয়ে যেতে পারে। দায়ী পুলিশদের সাজা না হওয়া পর্যন্ত জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ