শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৫৫

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৫৫

নওগাঁয় চালককে অজ্ঞান করে গাড়ি ছিনতাই

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

সাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক (টমটম) চালককে অজ্ঞান করে গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইক চালককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো

 

হয়েছে। শনিবার সকাল বারোটার দিকে নজিপুর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ইজিবাইক চালক শ্রী নিতাই চন্দ্র মহন্ত মহাদেবপুর উপজেলার ফাজিলপুর এলাকার শ্রী বীরেন চন্দ্রের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ফাজিলপুর এলাকার

বাসিন্দা শ্রী নিতাই চন্দ্র কিছুদিন আগে মানুষের কাছ থেকে ধারদেনা নিয়ে দুই লক্ষ ষাট হাজার টাকা দিয়ে ব্যাটারি চালিত একটি নুতন ইজিবাইক (টমটম) গাড়ি ক্রয় করেন। শনিবার সকালে মহাদেবপুর থেকে রিজার্ভ ভাড়া নিয়ে নজিপুর পৌরশহরে আসেন নিতাই চন্দ্র।

 

এসময় তার গাড়ি রিজার্ভকারী যাত্রী তাকে নজিপুরের একটি হোটেলে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করান। খাবারের কিছু সময় পর সে নজিপুর বাসষ্ট্রান পৌঁছালে তার যাত্রী তাকে কিছু মালামাল ক্রয় করার জন্য ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর এসে দেখে তার গাড়ী সহ অন্য আর একজন যাত্রী নেই। গাড়ি খোঁজার কিছুক্ষণ পরই সে অজ্ঞান হয়ে যান। নিতাই চন্দ্র অজ্ঞান হয়ে পড়লে তাকে রাস্তার পাশে ফেলে রেখে

ছদ্মবেশী ছিনতাইকারী যুবক দুইজন তার কাছে থাকা মোবাইল টাকা ও গাড়ি নিয়ে পালিয়ে যান। পরে পথচারীরা গাড়ির চালক নিতাই চন্দ্র অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। থানায় অভিযোগকারী তার ভাই সাগর কুমার জানান, আমার ভাই গরীব পরিবারের সন্তান অনেক কষ্ট করে গাড়িটা কিনেছিলো। ছিনতাইকারীরা তাকে কি যে খাওয়াইছে সে

 

কাউকে চিনতে পারছে না। তার অবস্থা এখনও অবনতির দিকে। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) পলাশ চন্দ্র দেব বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ