শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:৫৭

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:৫৭

ধর্ষণের বিচার চাইতে গিয়ে ফের ধর্ষণের শিকার বাকেরগঞ্জের এক গৃহবধূ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণের বিচার চাইতে গিয়ে ফের ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। ভোলার মনপুরায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা অভিযোগে মামলা হয়েছে। নারায়ণগঞ্জের বন্দরে পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনায় একজন ও রূপগঞ্জে এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় একজন গ্রেফতার হয়েছে। এছাড়া ঢাকার ধামরাইয়ে ধর্ষণ করতে গিয়ে আটক হয়েছে এক যুবক।

বাকেরগঞ্জে একই রাতে দুই বার ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনা বুধবার ঘটলেও স্থানীয় ইউপি সদস্য মীমাংসার কথা বলে নিজেই আবারও ওই গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় শুক্রবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় দুজনকে আসামি করে মামলা করেন। এ ঘটনা ঘটে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সাহেবপুরে। একই এলাকার মোহাম্মাদ আলী মীরের ছেলে আলাউদ্দিন মীর বুধবার রাতে ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে। পালিয়ে যাওয়ার মুহূর্তে তার চিৎকারে লোকজন এসে আলাউদ্দিকে আটক করেন। এ সময় গারুড়িয়া ইউনিয়নের সদস্য বাবুল খান গিয়ে আলাউদ্দিনকে পালিয়ে যেতে সহায়তা করেন। এ ঘটনায় আলাউদ্দিন ও ইউপি সদস্য বাবুল খানকে আসামি করে মামলা করেন গৃহবধূ। তবে ওই গৃহবধূ জানান, ওই রাতেই ভয় দেখিয়ে তাকে আবারও ধর্ষণ করে ইউপি সদস্য বাবুল খান। ইউপি সদস্য বাবুল খান ক্ষমতাসীন দলের হওয়ায় তার বিরুদ্ধে মামলা করতে পারেননি বলেও তিনি জানান।

গৃহবধূর মামা জানান, ইউপি সদস্যকে বাদ দিয়ে মামলা দিতে হয়েছে। তবে তাকে ধর্ষণে সহায়তা করার দায়ে সহযোগী হিসাবে মামলায় আসামি করছে পুলিশ। এছাড়াও তাকে মামলায় জড়ালে ওদের (ধর্ষণের শিকার গৃহবধূ) এলাকায় থাকা কষ্টকর হয়ে পড়বে।

বাকেরগঞ্জ থানার ওসি আলাদ্দিন মিলন বলেন, এক ব্যক্তির সঙ্গে তার (ধর্ষণের শিকার গৃহবধূ) একটা সম্পর্ক ছিল। সম্পর্কের জের ধরে কিছু একটা ঘটছে।

সূত্রঃ দৈনিক যুগান্তর

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ