বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:১১

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:১১

ধর্ষণবিরোধী ফেসবুক পোস্ট: ছাত্রীর মা ও দুই বোনকে ধর্ষণের হুমকি দিয়েছে ছাত্রলীগ কর্মী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ষণ ও বিচারহীনতা নিয়ে পোস্ট দেওয়ায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফেসবুকের মেসেঞ্জারে গত রবিবার রাত ১টার দিকে এ হুমকি দেওয়া হয়। ছাত্রীর মা ও দুই বোনকেও একই পরিণতি ভোগ করতে হবে বলে হুমকিদাতা শাসিয়েছেন।

ভুক্তভোগী এই ছাত্রীর বাড়ি মাগুরা পৌর এলাকায়। তিনি জানান, দেশে একের পর এক হওয়া ধর্ষণের ঘটনা ও বিচারহীনতা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এর জেরে তাঁকেসহ তাঁর মা ও দুই বোনকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।
তিনি বলেন, হুমকিদাতা হাসান আল মামুন নিজেকে মাগুরা ছাত্রলীগের কর্মী হিসেবে দাবি করেছেন। মামুন দাবি করেন, তাঁদের হাজার হাজার কর্মী রয়েছে এবং তাঁর (ছাত্রী) ক্ষতি করতে তাঁদের এক সেকেন্ড প্রয়োজন। হুমকিদাতা মামুন নিজেকে ‘মুক্তা ভাই’-এর কর্মী দাবি করেন এবং হুমকির মেসেজে বশেমুরবিপ্রবির ছাত্রলীগকর্মী জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করেন।

ভুক্তভোগী ছাত্রী আরো জানান, গতকাল মঙ্গলবার মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ছাড়া মাগুরা জেলা প্রশাসককে বিষয়টি জানিয়েছেন। তবে তিনি লিখিত অভিযোগ না নিয়ে পরে কোনো সমস্যা হলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

এ ঘটনায় মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তাঁকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ তাঁর নাম ব্যবহার করেছে। তবে তিনি বিষয়টি জানার পর হুমকিদাতার ফেসবুক আইডির বিষয়ে থানায় জিডি করেছেন। প্রয়োজনে ভবিষ্যতে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
জানতে চাইলে বশেমুরবিপ্রবির ছাত্রলীগকর্মী জাহাঙ্গীর আলম বলেন, ‘ছাত্রলীগকে প্রশ্নবিদ্ধ করতে ছাত্রলীগের নাম ব্যবহার করে এ ধরনের হুমকি দেওয়া হতে পারে। তবে যেহেতু আমাদের নাম জড়ানো হয়েছে তাই আমরা চাই এই ব্যক্তিকে খুঁজে বের করে সত্য-মিথ্যা যাচাই করা হোক। এ ধরনের ঘটনায় যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হোক।’

এ বিষয়ে বশেমুরবিপ্রবির প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থী আমাকে বিষয়টি জানিয়েছে। সে লিখিত অভিযোগ দিলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ল সেল ও যৌন নির্যাতন প্রতিরোধ সেল সমন্বিতভাবে কাজ করবে এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করব।’

বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ