বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৩:৪২

বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৩:৪২

ধর্ষণবিরোধী গ্রাফিতি: ছাত্র ইউনিয়নের ২ নেতাকে থানায় মারধরের অভিযোগ উঠেছে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

ধর্ষণবিরোধী গ্রাফিতি আঁকার সময় ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সভাপতি জহরলাল রায় এবং একই শাখার স্কুল ও গবেষণা বিষয়ক সম্পাদক সাদত মাহমুদকে আটক করে থানায় নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।
গয়কাল সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর রমনা এলাকায় ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।

জহরলাল রায় বলেন, ‘ধর্ষণবিরোধী গ্রাফিতি আকার সময় রমনা থানার উপপরিদর্শক (এসআই) মহিবুল্লাহ এসে বাধা দেন। এ সময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। কথাকাটাকাটির একপর্যায়ে টেনে-হিঁচড়ে আমাদের গাড়িতে তুলে থানায় নিয়ে যান।’

তিনি বলেন, ‘থানায় নিয়ে ডিউটি অফিসারের রুমে আমাদের বেধড়ক মারধর করে। থানার ফুটেজ আছে, সেখানে দেখা যাবে। পরে আরেকটা রুমে নিয়ে আরেকবার মারধর। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।’

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, মুচলেকা নিয়ে আটকের এক ঘণ্টা পর ছাত্র ইউনিয়ন নেতাদের ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার নিন্দা জানিয়ে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদি হাসান নোবেল বলেন, ‘এটি লজ্জাজনক ঘটনা। এ ধরনের একটি স্পর্শকাতর বিষয়ে পুলিশের আচরণ ধর্ষকদের পক্ষেই যায়। এতে ধর্ষকরা আরও উৎসাহিত হবে।’

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে তিনি বলেন, ‘দ্রুত সময়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।’

অপরদিকে ওই ঘটনার প্রতিবাদের অংশ হিসেবে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি আজ সন্ধ্যায় প্রেসক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত মশাল মিছিল করেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ