সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৩:৪৬

সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৩:৪৬

দেশের সম্পদ লুটেপুটে খাচ্ছে কতিপয় স্বার্থান্বেষী মহল -মুফতী ফয়জুল করীম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে ময়দানে অবতীর্ণ হওয়া প্রতিটি নবী ও রাসূল প্রেমিক জনতার দায়িত্ব ও কর্তব্য। সত্যের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিবাদ করার মধ্যে মুসলমানদের শ্রেষ্ঠত্ব নিহিত। রাসূল সা.-এর অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রকাশ করার পর কোন ঈমানদার জনতা বসে থাকতে পারে না।

মুফতী ফয়জুল করীম বলেন, দেশের সামগ্রিক অবস্থা ভাল নয়। সাধারণ মানুষের মুখে হাসি নেই। মধ্য ও নিম্নবিত্তের মানুষ বহু কষ্টে আছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। নারী নির্যাতন ও ধর্ষণ সীমা ছাড়িয়ে যাচ্ছে। অপরদিকে দেশের সম্পদ লুটেপুটে খাচ্ছে কতিপয় স্বার্থান্বেষী মহল। মাদক ও কিশোর গ্যাং প্রতিটি জনপদে ছড়িয়ে পড়ছে। এমতাবস্থায় একজন দেশপ্রেমিক নিরবে বসে থাকতে পারে না।

শনিবার (৭ নভেম্বর) খুলনা গোয়ালখালীস্থ আল্লামা সৈয়দ ফজলুল করীম রহ. ফাউন্ডেশন অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর শাখার দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন দলের নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল পীর সাহেব খুলনা, মাওলানা আব্দুল মজিদ পীর সাহেব মোড়েলগঞ্জ। মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বশীল কর্মশালায় জেলা ও মহানগরীর থানা ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আরো বলেন, সরকার ধর্ষণের বিরুদ্ধে আইন প্রণয়ণ করেছে। কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। ফলে আগের চেয়েও ধর্ষণ অনেকাংশে বেড়ে গেছে।

তিনি বলেন, ধর্ষণ বন্ধে ইসলামী শরীয়াহ’র বিকল্প নেই। শরীয়াহ আইনে বিচার করলে ধর্ষণ শতভাগ বন্ধ হবে, ইনশাআল্লাহ। তিনি বলেন, মেজর সিনহা হত্যায় জড়িত ওসি প্রদীপকে এখন পর্যন্ত কেন বিচারের মুখোমুখি করা হচ্ছে না তা আমাদের বোধগম্য নয়। তিনি বলেন, বিচার বহির্ভূত যেকোন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার করতে হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ