বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৪১

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৪১

দেশের শিক্ষাব্যবস্থা রাজনৈতিক মহামারীতে আক্রান্ত : মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

দেশের শিক্ষাব্যবস্থা করোনা নয় রাজনৈতিক মহামারীতে আক্রান্ত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

আজ১৩ জুন২০২১ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জনমতকে উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এতে আওয়ামী সরকারের জনমতকে উপেক্ষার করার স্বভাবগত বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটেছে। মাওলানা ইমতিয়াজ সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, দেশের সবকিছু উন্মুক্ত করে দিয়ে শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলেই কি সংক্রমণ বন্ধ হবে? সব প্রতিকূলতা কী শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই! শিক্ষা প্রতিষ্ঠান খুলতে সরকারের অবহেলাকে প্রধানত দায়ী করে তিনি বলেন, করোনা মহামারী দীর্ঘ সময় থাকবে জেনেও গত ষোল মাসে সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে স্থায়ী পরিকল্পনা গ্রহণ করেনি। বরং বারবার ছুটি বাড়িয়ে শুধুই সময়ক্ষেপণ করেছে। অথচ একই সময়ে সরকার পর্যায়ক্রমে সবকিছুই উন্মুক্ত করেছে। সরকারের সদিচ্ছা থাকলে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া যেতো।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্বে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দেশসমূহের তালিকার শীর্ষে রয়েছে। শিক্ষা আধুনিক সভ্যতার মূলভিত্তি। শিক্ষাব্যবস্থাকে অকেজো করে সরকার জাতিকে স্থায়ী পঙ্গুত্বের দিকে ঠেলে দিচ্ছে। দীর্ঘদিন ঘরবন্দি থাকায় শিক্ষার্থীদের মনস্তত্ত্বের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। হতাশা থেকে অনেকে আত্মহত্যা পর্যন্ত করছে। এ অবস্থা থেকে উত্তরণে জাতির বৃহত্তর স্বার্থে পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে সামান্যতম গড়িমসি জাতির সর্বনাশা ডেকে আনবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ