বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৫২

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৫২

দেশবিরোধী চক্রান্তের অভিযোগ এনে বাংলাদেশে আলজাজিরা নিষিদ্ধ করার দাবি বিএফইউজের

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে ক্ষুণ্ন করে দেশবিরোধী বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার অভিযোগ এনে বাংলাদেশে আলজাজিরা নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএফইউজের সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ এই দাবি জানান। ক্ষমতাসীন সরকারের সমর্থক হিসেবে পরিচিত সাংবাদিকদের সংগঠনটি কাতারভিত্তিক আলজাজিরার ধারাবাহিক ‘হলুদ সাংবাদিকতার’ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। 

বিবৃতিতে বলা হয়, আলজাজিরা বরাবরই বাংলাদেশবিরোধী ভূমিকা পালন করে যাচ্ছে। যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়াকে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা তারা করেছে। তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩ থেকে ৫ লাখ বলে দাবি করে।

বিবৃতিতে বিএফইউজের সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ বলেন, ‘মুসলিম ব্রাদারহুডের পক্ষে কাজ করা, সন্ত্রাসবাদে মদদ দেওয়া, উগ্র মতবাদ ও সহিংসতা উসকে দেওয়া ও সরকার পতনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত, জর্ডান ও মিসরে আলজাজিরা নিষিদ্ধ করা হয়েছে। বহির্বিশ্বে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত আলজাজিরাকে বাংলাদেশেও নিষিদ্ধের দাবি জানাই। একই সঙ্গে বিএফইউজে সারা দেশে সাংবাদিকদের সব সংগঠনকে এহেন দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে।’

বিবৃতিতে সংগঠনের সভাপতি ও ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, বাংলাদেশে স্বাধীনতার পক্ষের লেখকদের ‘নাস্তিক ব্লগার’ বলে কুৎসা ছড়িয়ে জামায়াতে ইসলামীর রাজনৈতিক স্বার্থ হাসিলের কাজেও সক্রিয় ছিল আলজাজিরা। এ ছাড়া ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের জ্বালাও–পোড়াও কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ৫০ জনের অধিক নিহত হয়েছিল বলেও আলজাজিরা মিথ্যা সংবাদ প্রচার করে, যার সমর্থনে তারা আজ পর্যন্ত একটি দালিলিক বা অন্য কোনো প্রমাণও হাজির করতে পারেনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ