বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:০৩

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:০৩

দেব অভিনীত ‘কমান্ডো’র টিজার নিয়ে যা বললেন আল্লামা মামুনুল হক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

শাপলা মিডিয়ার ব্যানারে সেলিম খানের প্রযোজনা ও শামীম আহমেদ রনির পরিচালনায় নির্মাণাধীন ছবি ‘কমান্ডো’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব ও বাংলাদেশের জাহারা মিতু। এখানে ইসলাম ধর্মের সঙ্গে জড়িত আনুষাঙ্গিক বিষয়কে নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগ উঠেছে। সম্প্রতি ফেস দ্য পিপল উইথ সাইফুর সাগর টকশোতে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে।

এতে আপত্তির বিষয়ে মামুনুল হক বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা আপত্তির জায়গাগুলোর সবটা রাজনৈতিকভাবে উত্থাপণ করি না। ধর্মীয় দায়িত্বের ৮০/৯০ ভাগ আমরা নসিহতের মাধ্যমে, মানুষকে উপদেশের মাধ্যমে পালন করে থাকি। চলচ্চিত্রসহ যাবতীয় বিষয়গুলো সে জায়গাটাতে পড়ে। দেব অভিনীত ছবির টিজার ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়। যে ট্রেলারটা প্রচারিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে কালেমা খচিত পতাকা, সেই পতাকাটাকে সন্ত্রাসবাদের প্রতীক হিসেবে আখ্যায়িত করা হয়েছে, এবং সম্পূর্ণ ইসলামী লেবাস পরিহিত, সুন্নত সংবলিত যে লেবাস-পোশাক, যে অবয়ব, বেশভুষা সেটাকে সংবলিত করে কিছু জঙ্গিবাদী চিত্র তুলে ধরা হয়েছে। আর সেই চিত্রের বিরুদ্ধে কলকাতার একজন অভিনেতাকে অ্যাকশন নিয়ে, কালেমার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে সেটাকে ধ্বংস করার একটা পাঁয়তারা- এমন একটা ভূমিকা আমরা লক্ষ্য করছি।

মামুনুল হক আরও বলেন, এখানে যে বিষয়টি আপত্তির জায়গা সেটা হল যে এটা কীভাবে মেনে নেওয়া সম্ভব ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ যেটা মুসলমানদের চেতনার বিষয়, মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের বিষয় এবং সারা বিশ্বের মুসলমানদের সবচেয়ে আবেগের বিষয়, সবচেয়ে বড় সংবেদনশীলতার যে জায়গাটা, সেটাকে কেউ যদি জঙ্গিবাদী প্রতীক হিসেবে উপস্থাপন করতে চায়? এরচেয়ে বড় সাম্প্রদায়িক আর কী হতে পারে! আমরা দ্ব্যর্থহীনভাবে এই বিষয়টিকে সাম্প্রদায়িক শুধু নয়, বরং চরমভাবে সাম্প্রদায়িক এবং উসকানিমূলক পদক্ষেপ হিসেবে আমরা দেখছি। আমরা মনে এর করছি এর মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানদের ইসলামী চেতনা, ঈমান, আত্মমর্যাদায় আক্রমণ করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ