শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ রমজান, ১৪৪৭ হিজরি | ১৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৪৫

শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ রমজান, ১৪৪৭ হিজরি | ১৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৪৫

থানায় ডেকে নারীকে শ্লীলতাহানীর অভিযোগে এসআইয়ের বিরুদ্ধে মামলা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৩ অপরাহ্ণ
  • রাত ১৯:১৭ অপরাহ্ণ
  • ভোর ৬:২৪ পূর্বাহ্ণ

সাধারণ ডায়েরির তদন্তে এক নারীকে থানায় ডেকে শ্লীলতাহানীর অভিযোগে বরিশাল কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক আসাদুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ২৪ মে বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে এই মামলা করেন নগরীর সাগরদী ধান গবেষণা এলাকার বাসিন্দা ওই নারী। তবে বিষয়টি সোমবার জানাজানি হয়। গত ১৬ অক্টোবর কোতোয়ালী মডেল থানার একটি কক্ষে ডেকে নিয়ে উপ-পরিদর্শক আসাদুল তার শ্লীলতাহানী করেন বলে মামলায় অভিযোগ করেন ওই নারী। 

ওই নারী জানান, কোতোয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম মৌখিক অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়ার এতদিন মামলা দায়ের করেননি তিনি। গত ২৪ মে আদালতে মামলা করলেও পুলিশের চাপের কারণে প্রকাশ করেননি তিনি।আদালতে ওই নারীর আইনজীবী আসাদুজ্জামান হাওলাদার বলেন, ২৪ মে মামলা দায়েরের পর আদালত অভিযোগটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২৭ সেপ্টেম্বর ওই নারী কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি তদন্তের দায়িত্ব পান কর্মকর্তা উপ-পরিদর্শক আসাদুল। ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলার অভিযোগ ওই নারী উল্লেখ করেন, গত ১৬ অক্টোবর সাধারণ ডায়েরি তদন্তের জন্য তাকে থানার একটি কক্ষে ডেকে নেয় উপ-পরিদর্শক আসাদুল। নানা অজুহাতে তাকে দীর্ঘ সময় বসিয়ে রাখে সে। এক পর্যায়ে সে ওই নারীর স্পর্শকাতার স্থানে স্পর্শ করে এবং ঘাড়ে চুমু দেয় বলে মামলায় উল্লেখ করেন তিনি। 

বিষয়টি ওই দিন ওসি মো. নুরুল ইসলামকে মৌখিকভাবে জানানো হয়। তিনি নারী উপ-পরিদর্শক রুমা পারভীনকে দিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গত ২৩ মে রুমা পারভীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাকে জানান,  ওসি এ সংক্রান্ত কোনো নির্দেশ তাকে দেননি।  থানায় মামলা দিতে চাইলে ওসি এজাহার গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন। বাধ্য হয়ে ওই নারী আদালতে মামলা দায়ের করেন। 

অভিযুক্ত  আসাদুল ইসলাম বলেন, জিডির তদন্ত প্রতিবেদন মন মতো না হওয়ায় তাকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানোর চেষ্টা চলছে।  

কোতোয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৩ অপরাহ্ণ
  • রাত ১৯:১৭ অপরাহ্ণ
  • ভোর ৬:২৪ পূর্বাহ্ণ