রবিবার | ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৩৭

রবিবার | ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৩৭

‘তোরে খায়া ফালবাম’ ভূমি কর্মকর্তাকে সাবেক ছাত্রলীগ নেতা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি জমি দখল করা ছাত্রলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে (নাইব) হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। ইউনিয়ন ভূমি কার্যালয়ের কাছারি বাড়ির জমিতে রাতারাতি দ্বিতল ভবন নির্মাণের কাজ করায় অভিযান চালিয়ে ভেঙে দেয়ার সময় ভূমি কর্মকর্তাকে ‘তোরে দেইক্কা ছাড়বাম, তোরে খায়া ফালবাম, আমি গ্র্যাজুয়েট, কামডা তুই বালা করলি না’ বলে হুমকি দেন ছাত্রলীগের সাবেক ওই নেতা।

জানা গেছে, উপজেলার মগটুলা ইউনিয়নের মধুপুর বাজারে ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তার কার্যালয়। সরকারি চার শতক জমিতে রয়েছে কার্যালয়টি। কাছারি বাড়ি নামে রেকর্ডভুক্ত হওয়া জমির পাশে অল্প পরিমাণে জমি কেনেন মো. শামীম আল নঈম নামে এক ব্যবসায়ী। তিনি ইউনিয়টির ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। নিজের কেনা জমির পাশে ইউনিয়ন কাছারির জমি থাকায় সেখানে ভবন নির্মাণের কাজ শুরু করেন শামীম। কয়েক মাস আগে নিজের বাসার সেফটিক ট্যাংক স্থাপন করেন সরকারি জমিতে। ওই সময় তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানবিক দৃষ্টিতে সেটি উচ্ছেদ করেননি। গত কিছুদিন ধরে লকডাউন চলায় কর্মস্থলে ভূমি সহকারী কর্মকর্তা না থাকার সুযোগে কাছারি বাড়ির চার শতক জমির মধ্যে অন্তত ২ শতক জমি দখল করে দ্বিতল ভবন নির্মাণের কাজ শুরু করেন তিনি। গত শুক্রবার মধ্যরাতে খবর পেয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আজিজুল হক কাজ বন্ধ রাখার কথা বলেন শামীমকে। কিন্তু তা অগ্রাহ্য করে রাতে বেলায় ভবন নির্মাণের কাজ করে ফেলা হয়।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, কাছারির জমিতে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করায় সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনামিকা নজরুল অভিযান চালিয়ে নির্মিতব্য ভবনটির বিভিন্ন অংশ ভেঙে দেন। সোমবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে উচ্ছেদ অভিযান। তারপরেও কিছু অংশ এখনও ভাঙার বাকি রয়েছে। ভবন ভাঙায় হুমকি দেওয়া হয়েছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নাইব) মো. আজিজুল হককে। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তার দপ্তরের কর্মকর্তাদের জানিয়েছেন।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নাইব) মো. আজিজুল হক বলেন, দল করার ক্ষমতা দেখিয়ে কাছারির জমিতে জোরপূর্বক ভবন নির্মাণ করেছেন। লকডাউনে তিনি অফিসে না থাকার সুযোগে এই কাজ করা হয়েছে। এখন উচ্ছেদ করায় তাকে দেখে নেওয়াসহ হত্যার হুমকি দেওয়া হয়েছে।’

অভিযুক্ত শামীম আল নঈম বলেন, তিনি নিজের ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণ করছিলেন। কিন্তু নাইব দেড় লাখ টাকা ঘুষ দাবি করেন তার কাছে। না দেওয়ায় অন্যায়ভাবে তার ভবন ভেঙে দেওয়া হয়েছে। তিনি হত্যার কোনো হুমকি দেননি।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, সরকারি জমি দখল করে ভবন করা হচ্ছিল। সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশ ও ভ্রাম্যমাণ আদালত চলার পর হুমকি দেওয়ায় দু’টি অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করতে নির্দেশ দেওয়া হয়েছে। নাইব বাদী মামলাটি করবেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ