মঙ্গলবার | ৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৪৮

মঙ্গলবার | ৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৪৮

তোরেসের হ্যাটট্রিক, সাত গোলের ম্যাচে ম্যানসিটির দুর্দান্ত জয়

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

দুই দুইবার পিছিয়ে পড়েও সাত গোলের ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। লিগ শিরোপা নিশ্চিত হওয়ার আগের ম্যাচে ৪-৩ ব্যবধানে নিউক্যাসেল ইউনাইটেডকে হারিয়েছে তারা। রোমাঞ্চকর এই জয়ে ম্যানসিটির পক্ষে হ্যাটট্রিক করেন তোরেস।

শুক্রবার রাতে খেলার শুরু থেকে পাল্টা আক্রমণ নির্ভর ফুটবলে পেপ গার্দিওলার দলের বিপক্ষে দারুণ উত্তাপ তৈরি করেছিল নিউক্যাসেল। কিন্তু তোরেসের হ্যাটট্রিকে লিগে প্রতিপক্ষের মাঠে টানা দ্বাদশ জয় তুলে রেকর্ড গড়ে সিটি।লিগে প্রতিপক্ষের মাঠে সিটির এটি টানা দ্বাদশ জয়, নতুন রেকর্ড। অ্যাওয়ে ম্যাচে টানা জয়ের আগের রেকর্ডটি ২০০৮ সালে প্রথম গড়েছিল চেলসি। ২০১৭ সালে সিটি সেটি স্পর্শ করলেও ভাঙতে পারেনি। এ মাসের প্রথম দিন ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিতে আবারও সেটি স্পর্শ করে তারা এবং এবার গড়ল নতুন কীর্তি।

প্রতিপক্ষের ‘গার্ড অব অনার’ নিয়ে মাঠে নামা সিটি শুরু থেকে বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য বিস্তার করে। তবে, খেলার ধারার বিপরীতে ২৫তম মিনিটে গোল খেয়ে বসে দলটি। এমিল ক্রাফতের গোলে এগিয়ে যায় নিউক্যাসেল। পরে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি লিগ চ্যাম্পিয়নরা।

৩৯ মিনিটের মাথায় ম্যানসিটির হয়ে গোলের দেখা পান জোয়াও কানসালো। খানিক পরেই ১-২ ব্যবধানে এগিয়ে যায় সিটি। ৩ মিনিট পর ম্যাচে নিজের প্রথম গোলের দেখা পান তোরেস।

পাল্টা আক্রমণে মাঝেমধ্যেই ভীতি ছড়ানো নিউক্যাসল সমতা টানে বিরতির আগে। জোলিনটন ডি-বক্সে ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ২-২ সমতায় বিরতিতে যায় দু’ দল।

বল দখলের লড়াইয়ে সিটি এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ফিরে লিড পায় নিউক্যাসেল। ৬২ মিনিটে জোসেফ উইলক গোল করে এগিয়ে নেন দলকে। তবে পরের চার মিনিটে আরও দুটি গোল করেন তিনি। বাকি সময় অবশ্য আর কোনে গোল হয়নি। তাতে ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়ন সিটি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ