বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:০৩

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:০৩

তেলা মাথায় তেল দেয়ার বাজেট দেয়া হয়েছে : মাওলানা ইমতিয়াজ আলম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, সরকার তেলা মাথায় তেল দেয়ার বাজেট ঘোষণা করেছে।‌ বাজেটে গণমানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে উচ্চবিত্তের মনোরঞ্জনের চেষ্টা করা হয়েছে। দেশের ৪০ শতাংশ দরিদ্র জনগোষ্ঠীকে উপেক্ষা করা হয়েছে। করোনা মহামারীতে কাজহারা আড়াই কোটি নতুন দরিদ্রকে বাজেটে স্বীকৃতিই দেয়া হয়নি। এই বাজেট মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য মরার উপর খাঁড়ার ঘায়ের বাজেট। এই বাজেট ধনী-দরিদ্রের বৈষম্যকে আরও প্রকট করে তুলবে। দেশের মানুষ এ বাজেট প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, করোনায় শহরে গরীবের সংখ্যা বেড়েছে। বাজেটে এই নগর দরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তা সহায়তায় আলাদা কোন কর্মসূচি নেই। অথচ প্রতিনিয়তই মানুষের জীবনযাত্রার ব্যয় লাফিয়ে বাড়ছে। বাজেটে অবশ্যই নগর দরিদ্রদের জন্য নতুন কর্মসূচি তৈরি করতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর ১৫ শতাংশ কর প্রস্তাবকে হঠকারী উল্লেখ করে তিনি তা প্রত্যাহারের দাবী জানান তিনি।

বাজেটে ২৫ লাখ করে ৪ বছরে ৮০ শতাংশ মানুষকে টিকা দেয়ার পরিকল্পনাকে জাতির সাথে তামাশা উল্লেখ করে তিনি বলেন, আগামী অর্থবছরেই সবাইকে টিকার আওতায় আনতে হবে। এজন্য যা যা করা দরকার সরকারকে তাই করতে হবে। স্বাস্থ্যখাতের সকল অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধ করতে হবে।

মাওলানা ইমতিয়াজ আরো বলেন, দেশের মানুষ ধনীবান্ধব নয়, গণবান্ধব বাজেট চায়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ধার-দেনার যে বাজেট সরকার ঘোষণা করেছে তা অত্যন্ত লজ্জাজনক।
সোমবার (৭ জুন’২১) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের এক যৌথসভায় সভাপতির বক্তব্যে উপর্যুক্ত কথা বলেন। নগর দক্ষিণের সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি ডা শহীদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুজ্জামান সরকারসহ নগর ও থানা নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ