শনিবার | ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:২৬

শনিবার | ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:২৬

তরুণদের জন্যে অপর্যাপ্ত বরাদ্দ বর্তমান বাজেটে:সানেম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

তরুণদের জন্য আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়নি। করোনা পরিস্থিতিতে তরুণদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টিতে বরাদ্দ বাড়ানো দরকার ছিল। কিন্তু বিষয়টি খুব একটা গুরুত্ব পায়নি প্রস্তাবিত বাজেটে।

গতকাল সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও একশনএইড বাংলাদেশ আয়োজিত ‘২০২১-২২ অর্থবছরের বাজেট : প্রেক্ষিত তরুণ জনগোষ্ঠী’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের গবেষণা পরিচালক ড. সায়মা হক বিদিশার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক বলেন, তরুণদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান- এই তিনটি জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ। করোনাকালীন তরুণদের জন্য এই তিনটি খাতে কী করা হয়েছে, তার মূল্যায়ন করা দরকার। সরকারের অনেক ভালো প্রকল্প থাকলেও এর সুফল পাওয়ার জায়গায় ঘাটতি রয়েছে।

আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, তরুণদের জন্য বাজেটে বরাদ্দ ভীষণভাবে অপর্যাপ্ত। তরুণদের জন্য বাজেটে বরাদ্দ আগে থেকেই অপর্যাপ্ত ছিল। করোনা পরিস্থিতিতে তরুণদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টিতে যে বরাদ্দ বাড়ানোর প্রয়োজন ছিল, প্রস্তাবিত বাজেটে আমরা তা দেখিনি।

তরুণদের সমস্যার সমাধান না করে উন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব নয় উল্লেখ করে ফারাহ কবির বলেন, করোনার এই বিশেষ সময়ে তরুণদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু বাজেটে সেটি নেই।

ড. সায়মা হক বিদিশা বলেন, করোনার আগেও তরুণদের জন্য অনেক ধরনের চ্যালেঞ্জ ছিল। করোনার সময়ে তরুণদের জন্য সেই চ্যালেঞ্জগুলোর তীব্রতা আরও বেড়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হাসানুল ইসলাম বলেন, কভিড পরিস্থিতিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা খাত ও তরুণ সমাজ। তবে সরকার এ সমস্যা কাটিয়ে উঠতে নানা উদ্যোগ নিচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইসমাইল জানান, তরুণদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা বাড়াবে সরকার। অগ্র ভেঞ্চারের চেয়ারম্যান ফারজিন ফেরদৌস আলম বলেন, কভিড চলাকালীন তিন-চার মাসের চেষ্টায় তিনি বিদেশ থেকে দেড় কোটি টাকার বিনিয়োগের ব্যবস্থা করতে পেরেছেন। কিন্তু বাংলাদেশ সরকারের প্রণোদনা প্যাকেজের অর্থ পাননি। সানেমের গবেষক ইশরাত শারমীন জানান, গবেষণায় দেখা গেছে যে, তরুণ সমাজের সঙ্গে অধিকতর সংশ্নিষ্ট ২২টি মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত উন্নয়ন বাজেটের মাত্র ১৪ শতাংশ প্রত্যক্ষভাবে তারুণ্য সংবেদনশীল, ৬০ শতাংশ তারুণ্য সংবেদনশীল নয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ