বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৩:৩৮

বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৩:৩৮

ঢাবি শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যুতে কী বলছে প্রত্যক্ষদর্শীরা?

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

৯ দিন পরে হাসপাতালের মর্গে পাওয়া গেলো নিখোঁজ ঢাকা বিশ্বিবিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী হাফিজুর রহমানের লাশ।

রবিবার (২৩ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হাফিজুরের লাশ শনাক্ত করেছে তার পরিবার ও স্বজনরা।

তিনি ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, গত ১৫ মে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেইটের সামনে জনসন্মুখে নিজের গলায় নিজে কয়েকবার দা চালায় হাফিজুর। এতে মারাত্মক জখমের ফলে তার অনেক রক্তক্ষরণ হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে দ্রুত ঢাকা মেডিকেলে আনে। পরে ওইদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

হাসপাতালে রোগী নিয়ে আসা নার্গিস বেগম নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, “ওইদিন বৃষ্টির সময় যখন সবাই নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিল, তখন ডাবের দোকান থেকে দা নিয়ে নিজেই নিজের গলা কাটতে কাটতে দৌঁড়াতে থাকেন। এক পর্যায়ে পুলিশ এসে উপস্থিত সবাইকে সরিয়ে দেয়।”

কুমিল্লা থেকে চিকিৎসা নেওয়ার নিতে আসা নার্গিস বেগম জানান ঘটনার সময় হাফিজের পরনে শুধু একটা হাফপ্যান্ট ছিল।

সূত্র জানায়, গত ১৫ মে ঈদুল ফিতরের পরদিন দুপরে বন্ধুদের সঙ্গে দেখা করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসে হাফিজুর। বিশ্ববিদ্যালয় কার্জন হল এলাকায় বন্ধুদের সাথে আড্ডার সময় বৃষ্টির মধ্যে দৌড় দেয় হাফিজুর।

এ বিষয়ে ঘটনার দিন তার সাথে থাকা বন্ধু বাপ্পি বলেন, ওইদিন হাফিজ কার্জন হলে বসে আমার সাথে আড্ডা দিচ্ছিল। তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। ওই সময় তাকে অনেক বিচলিত দেখাচ্ছিলো। হঠাৎ সে ঐখান থেকে উঠে দৌড় দেয়। তখন আমরা তার পিছন পিছন দৌড়ে কেউ তাকে পাইনি।

তিনি আরো জানান, ওইদিন হাফিজুরের পরনে ছিলো কালো প্যান্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লগো যুক্ত একটি টিশার্ট।

তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় তার পরনে হাফ প্যান্ট ছিলো।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, ওই দিন রাতে গলাকাটা অবস্থায় পুলিশ একজনকে হাসপাতলে আনে। পরে রাত ১০টার দিকে সে মৃত্যুবরণ করে। তদন্তের পর বিষয়টি জানা যাবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ