বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:১৭

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:১৭

ঢাবি শিক্ষক সমিতি কার্যকরী পরিষদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি-জামাতপন্থী সাদা দল

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যকরী পরিষদ ২০২১ সালের নির্বাচনে অংশগ্রহণ না করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ঢাবির বিএনপি-জামাতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা  দল।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে একথা জানান দলের আহ্বায়ক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম।

তবে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্যানেল চূড়ান্ত ও দাখিল করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল।

অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম বলেন, কভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আঘাতে প্রতিদিন মৃত্যু ও সংক্রমণের সংখ্যা বাড়ছে। বিশ্ববিদ্যালয় পরিবারেও এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সম্মানিত সহকর্মীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসলে যে লোক সমাগম হবে, তাতে সংক্রমণের ঝুঁকি বাড়বে। বিশেষ করে বয়োজেষ্ঠ্য এবং নানাবিদ অসুস্থতায় আক্রান্ত সহকর্মীদের জন্য এটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। ঝুঁকি এড়ানোর জন্য সংগত কারণেই অনেক শিক্ষক হয়তো ভোট প্রদান করতে আসবেন না। এটি হলে প্রতিনিধি নির্বাচনের গণতান্ত্রিক অধিকার থেকে তাদের বঞ্চিত করা হবে। এটি কোনোভাবেই কাম্য নয় বিধায় ঘোষিত তফসিল অনুযায়ী সমিতির নির্বাচন হওয়া উচিৎ নয়।

সাদা দলের আহ্বায়ক বলেন, ২০২১ সালে শিক্ষক সমিতির নির্বাচনে সাদা দল অংশ নিতে চায়। তাই আমরা সাদা দল আবারো নির্বাচন কমিশন ও শিক্ষক সমিতির বর্তমান কার্যকর পরিষদের কাছে অনুরোধ করছি ঘোষিত তফসিল বাতিল করে কোভিড পরিস্থিতির উন্নতি সাপেক্ষে নতুন তফসিলের মাধ্যমে শিক্ষক সমিতির নির্বাচন আয়োজন করা হোক। আমাদের অনুরোধ সত্ত্বেও সাদা দলকে বাইরে রেখে নির্বাচন করা হলে এ নির্বাচনের গ্রহণযোগ্যতা সম্পর্কে প্রশ্ন থাকবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ