বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৭:৫৯

বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৭:৫৯

ঢাবির ভর্তি আবেদন শুরু, সকল ইউনিটের সময়সূচি প্রকাশ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ সোমবার (৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।  

এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এদিকে, এ বছর বিজ্ঞান অনুষদভুক্ত নতুন বিভাগ আবহাওয়া বিজ্ঞানে ১৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।ফলে মোট আসন সংখ্যা পূর্বের ৭১১৮ হতে বৃদ্ধি পেয়ে ৭১৩৩ হবে।  

ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়ার উদ্বোধন শেষে উপাচার্য এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি জানান, এবারে প্রথমবারের মত ভর্তি পরীক্ষা দেশের সকল বিভাগীয় শহরে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলো ব্যবস্থাপনা করবে।স্ব স্ব ইউনিটের সমন্বয়কারীরা এর মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন। পরীক্ষার্থী নিজের সুবিধা মোতাবেক কেন্দ্র পছন্দ করতে পারবে। তবে আবেদনকারীকে নিজ বিভাগীয় শহরকে কেন্দ্র হিসেবে বেছে নেয়ার পরামর্শ দেয়া যাচ্ছে।  

তিনি জানান, আবেদনকারীরা পহেলা এপ্রিল বিকেল চারটা পর্যন্ত সোনালী/জনতা/অগ্রণী/রূপালী ব্যাংকের যে কোন শাখায় পরীক্ষার ফি জমা দেওয়ার পাশাপাশি অনলাইনে টাকা জমা দেওয়ার সুবিধা পাবে।যে কোন মোবাইল পেমেন্ট সার্ভিস (যেমন- বিকাশ, নগদ, রকেট), ডেবিট ও ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করে অনলাইনেই পরীক্ষার ফি জমা দেয়া যাবে। ও/এ-লেভেল বা সমমানের বিদেশী ডিগ্রীধারীদের পরীক্ষার ফলাফলের নিরূপণের আবেদনও অনলাইনে গ্রহণ করা হবে। সমতা নিরূপণের আবেদন ১১ মার্চ, ২০২১ তারিখ হতে গ্রহণ করা হবে।

ক, খ, গ ও ঘ ইউনিটে শিক্ষার্থীরা এমসিকিউ ৬০ ও লিখিত ৪০ নম্বর, মোট ১০০ নম্বরের পরীক্ষা দিবে। চ-ইউনিটের শিক্ষার্থীরা এমসিকিউ ৪০ নম্বরের পরীক্ষা দিবে।এর ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে মেধাক্রম অনুযায়ী ১৫০০ জন ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করবে।

ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে উচ্চমাধ্যমিকের প্রাপ্ত জিপিএ-র উপর ১০ ও মাধ্যমিকের প্রাপ্ত জিপিএ-র উপর ১০, মোট ২০ নম্বর যোগ করে মেধাতালিকা তৈরি করা হবে। পরীক্ষার সময় ক, খ, গ ও ঘ ইউনিটের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট (এমসিকিউ ৪৫ ও লিখিত ৪৫ মিনিট) এবং চ ইউনিটের এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য যথাক্রমে ৩০ ও ৬০ মিনিট বরাদ্দ থাকবে।

শিক্ষার্থীদের জন্য নির্দেশনা-
 
এবার শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- শিক্ষার্থীর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের তথ্য, বর্তমান ঠিকানা ও মোবাইল ফোন নম্বর এবং মা-বাবার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক), স্ক্যান করা একটি ছবি, এসএমএস করার জন্য শিক্ষার্থীর টেলিটক, রবি, এয়ারটেল অথবা বাংলালিংক যেকোনো অপারেটরের একটি মোবাইল ফোন নম্বর থাকতে হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ