বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:২৭

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:২৭

ঢাকা-১৪ আসনে লড়বেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোবাশ্বের চৌধুরী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী। 

সোমবার ধানমন্ডিস্থ  আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। মনোনয়ন সংগ্রহের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। 

এ সময় তিনি সাংবাদিকেদর বলেন, ঢাকা-১৪ আমার নিজের আসন বলে মনে করি। বৃহত্তর মিরপুরে আমার জন্ম ও বেড়ে উঠা। বৃহত্তর মিরপুরের ছাত্রলীগের সভাপতি ছিলাম। মিরপুর থানা যুবলীগের আহ্বায়ক ছিলাম।  আমি এই এলাকার কাউন্সিলর ছিলাম। আমি দীর্ঘ ৩৯ বছর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।  ঢাকা-১৪ একটি সমৃদ্ধ আসন। এলাকাবাসী আমায় চায় বলে আমি প্রার্থী হয়েছি। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বেচ্ছাসেবক লীগের এ নেতা বলেন, ঢাকা-১৪ আসন নিয়ে আমার একটা ভালো চিন্তা রয়েছে।  আমি এই এলাকায় ওয়ার্ড কাউন্সিলর ছিলাম।  ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ৪ বার শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছি।  আমার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছিল।  সেদিক থেকে আমি একজন সফল কাউন্সিলর।  জননেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ড  আমাকে মনোনয়ন দিলে যেমনি ভাবে আমি ওয়ার্ডটি গড়েছিলাম, ঠিক তেমন ভাবে ঢাকা-১৪ আসনকে একটি সমৃদ্ধ আসন হিসেবে গড়ে তুলব। 

‘মনোনয়ন না পেলে কি করবেন’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  জননেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ড যাকে মনোনয়ন দিতে তার পক্ষে কাজ করব। বিগত দিনেও দুই বার মনোনয়ন চেয়েছিলাম, যে প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল তার পক্ষেই কাজ করেছি। 

এ সময় আরও উপস্থিত ছিলেন  সহ-সভাপতি, ম. আব্দুর রাজ্জাক, আব্দুল আলীম বেপারী, কাজী মোয়াজ্জেম, যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেন, দপ্তর  সম্পাদক আজিজুল হক আজিজ, ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদ প্রমুখ। 

উল্লেখ্য: গত ৪ এপ্রিল ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

করোনা প্রথম থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলীয় নির্দেশনা মেনে ঢাকা ১৪ আসনের মানুষের পাশে দাড়িয়ে সাহায্য সহযোগিতা করে গেছেন মোবাশ্বের চৌধুরী। করোনায় জীবনের ঝুঁকি নিয়ে রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত অসহায় দুস্ত পথচারী, দিনমজুর মাঝে ইফতার ও সেহেরি বিতরণ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রী পক্ষে থেকে ঈদ উপর সামগ্রীর বিতরণ করেন।

ঢাকা ১৪ আসন ছাড়া কুমিল্লা ৫ ও সিলেট ৩ আসনের উপ-নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। সূত্রঃ যুগান্তর 
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ