বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৩:০৬

বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৩:০৬

ডেমরায় মানসিক রোগীর অর্ধগলিত লাশ উদ্ধার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

মো: দ্বীন ইসলাম, ডেমরা প্রতিনিধি – রাজধানীর ডেমরায় মো. সোহেল মন্সি (৪০) নামে এক মানসিক রোগীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে বামৈল কবরস্থান সংলগ্ন মৃত শেখ আব্দুল মালেক মুন্সির বাড়ীর ঘর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তিনি

আব্দুল মালেক মুন্সির ছেলে। মৃতের চোখ , মুখ ও শরীর ফুলে ফেঁপে গেছে। তবে ঘটনাস্থলে এ মৃত্যুর কারণ জানা যায়নি। লাশের পড়নে ছিল নীল টি—সার্ট ও সাদা চেক লুঙ্গি। এদিকে শুক্রবার বিকালেই সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ

হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারনা লাশটি ৩ দিন ধরে ঘরে পরে আছে। বাড়ীটিতে মৃত সোহেল মুন্সি তার ছোট ভাই জুয়েল সহ বসবাস করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে গত ৭/৮ দিন ধরে জুয়েল গ্রামের বাড়ীতে গিয়েছেন। তাদের

গ্রামের বাড়ী কুমিল্লার বাঙ্গরা থানা এলাকায়। মৃতের বড় বোন হাবিবা আক্তার রুমি জানায়, জন্মের পর থেকেই সোহেল মানসিকভাবে অসুস্থ। প্রায় ৩ বছর আগে আকলিমা সহ আমাদের দুই বোনকে বাড়ী থেকে মারধর করে বের করে দেয় সে। বিগত ১৫ বছর আগে তার স্ত্রী চলে

যাওয়ার পর সে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। আজকে এলাকাবাসীর কাছ থেকে ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে এসেছি। বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানায়,লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী শুক্রবার দুপুরে থানায় খবর দেয়। ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে এ মৃত্যুর আসল রহস্য বের হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ