বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৬:২৫

বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৬:২৫

ডিজিটাল নিরাপত্তা আইন; স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বাম ছাত্রসংগঠনগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। 

বর্তমানে সচিবালয়সংলগ্ন ডিপিডিসি ভবনের সামনে পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থান করছেন আন্দোলনকারীরা।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, লেখক মুশতাক আহমেদের মৃত্যুর তদন্ত ও বিচার, মৃত্যুর ঘটনার প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হওয়া ৮ ব্যক্তির মুক্তি দাবিতে সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করে জোটের ছাত্র সংগঠনগুলো।

পরে তারা মিছিল বের করে। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শহীদ মিনার, দোয়েল চত্বর ও হাইকোর্টের মোড় হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যায়। কিন্তু ডিপিডিসি ভবনের সামনে পুলিশ আন্দোলনকারীদের আটকে দেয়। এখন সচিবালয়ের কাছে পুলিশের বাধার মুখেই তারা বিক্ষোভ করছেন।   

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান লেখক মুশতাক আহমেদ। 

পরদিন শুক্রবার মুশতাকের মৃত্যুর প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মশালমিছিল করতে গেলে শাহবাগে পুলিশের সঙ্গে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীদের সংঘর্ষ হয়।  

ওইদিন বাম ছাত্রসংগঠনের ৭ নেতাকর্মী আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে পুলিশ ‘হত্যাচেষ্টার’ মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া খুলনা থেকে শুক্রবার রাতে গ্রেফতার হন বামপন্থী শ্রমিকনেতা রুহুল আমিন। তারা সবাই এখন কারাগারে আছেন।

তাদের মুক্তিসহ তিন দফা দাবিতে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ