বুধবার | ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ রমজান, ১৪৪৭ হিজরি | ১৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:২৪

বুধবার | ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ রমজান, ১৪৪৭ হিজরি | ১৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:২৪

ডা.জাহাঙ্গির কবির সিন্ডিকেটের জিম্মিদশা থেকে মানুষকে মুক্ত করছিলেন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ

দেশে অপরাধপ্রবনতা কমলে স্বাভাবিকভাবেই মামলা মোকাদ্দমার সংখ্যাও কমবে। আর মামলা মোকাদ্দমা কমলে দেশের একটি পেশাজীবি শ্রেণি সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। তাদের আয় রোজগার কমে যাবে। এখন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় আইনজীবিদের কোন সংগঠন যদি অপরাধ প্রবনতা কমানোর কোন উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে দেশের কোন সচেতন নাগরিকই তা সমর্থন করবে না। তারা যতই আইনী ব্যাখ্যা করুক।

ঠিক তেমনি দেশের মানুষের যদি রোগ বালাই কমে যায় তাহলে দেশ জাতি উপকৃত হলেও দু’টি শ্রেণির ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে; একটি হলো এক শ্রেণীর কিছু ডাক্তার আরেকটি হলো ঔষধ ব্যাবসায়ী। এখন এই দুই শ্রেণির কেউ যদি রোগ বালাই কমানোর কোন উদ্যোগে বাধা হয়ে দাড়ায় তাহলে জনগণের উচিত তাদেরকে চিহ্নিত করে তাদের মুখোস উম্মোচন করা।

বর্তমান সময়ে ডা. জাহাঙ্গির কবির বাংলাদেশের স্বাস্থ্য সচেতন মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং একজন আস্থাবান কল্যাণকামী হিসেবে পরিচিত।

তাঁর নির্দেশনা ফলো করে দেশের লাখ লাখ মানুষ উপকৃত হয়েছেন। তাঁর দেয়া পরামর্শে জন-মানুষ কোনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কোন নির্ভরযোগ্য তথ্য নেই। বরং তাঁকে ফলো করে শারিরিক, মানসিক ও আর্থিকভাবে উপকৃত হয়েছেন এমন উদাহারণের অভাব নেই।

অথচ আজ অবাক বিস্ময়ে দেখলাম, ডাক্তারদের একটি সংগঠন ডা. জাহাঙ্গীর কবিরকে অপচিকিৎসক উল্লেখ করে তাঁর বিরুদ্ধে বিশাল অভিযোগনামা পাঠিয়ে তাঁর বিরুদ্ধে আইনী ব্যাবস্থা গ্রহনের হুমকি দিয়ছে।

ডা. জাহাঙ্গির কবিরের উচিত অভিযোগকারী ডাক্তারদের সঙ্গে চ্যালেঞ্জে যাওয়া। জনগণের কাছে বিষয়টি পরিষ্কার হওয়া উচিত। দেশের জনগণ আজ বিভিন্ন শ্রেণি-পেশার সিন্ডিকেটের কাছে জিম্মি।

ডা. জাহাঙ্গির কবির একটি সিন্ডিকেটের জিম্মিদশা থেকে মানুষকে মুক্তির পথ দেখাচ্ছিলেন। অসংখ্য মানুষ সুস্থ্য স্বাভাবিক জীবন লাভ করে আত্মবিশ্বাস খুঁজে পেয়ছেন।

আশা করি ডা. জাহাঙ্গির কবির বিষয়টি সিরিয়াসলি নিবেন। তিনি যদি সত্যিই সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের কল্যাণে সঠিক কাজ করে থাকেন তাহলে জনগণ অবশ্যই তাঁর পাশে থাকবে। ষড়যন্ত্রকারীরা কিছুই করতে পারবে না।

 

মাওলানা গাজী আতাউর রহমান

যুগ্ম মহাসচিব

ইসলামী আন্দোলন বাংলাদেশ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় অসহায়, হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তুরাগ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. চাঁন মিয়া বেপারী।

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ