শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৪২

শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৪২

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গাও

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গাও। সবকিছু ঠিক থাকলে চলতি বছর অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে এই তারকা ক্রিকেটারকে। এমনই ইঙ্গিত দিয়েছেন শ্রীলঙ্কার জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান প্রমোদ বিক্রমাসিংহে।

বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার হলেন মালিঙ্গা। ৩৭ বছরের শ্রীলঙ্কার এই ডানহাতি পেসার তার ক্যারিয়ারে বহু ম্যাচ একা জিতিয়েছেন। শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপও জিতিয়েছেন। মালিঙ্গার নেতৃত্বে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা। তবে টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন লঙ্কান এই ডানহাতি পেসার।মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে দীর্ঘদিন আইপিএল খেললেও ব্যক্তিগত কারণে গত বছর আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন মালিঙ্গা। এবারও আইপিএলে দেখা যায়নি তাকে। কিন্তু আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিলেন মালিঙ্গা। অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে হওয়ার কথা টি-২০ বিশ্বকাপ। তবে কোভিড-১৯ এর কারণে বিশ্বকাপ সরতে পারে ভারত থেকে অন্যত্র।

বিশ্বকাপে মালিঙ্গাকে খেলানোর চেষ্টা করছে শ্রীলঙ্কার জাতীয় নির্বাচকরা। লঙ্কার এই পেসার শেষবার জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। কিন্তু তাকে বিশ্বকাপে ফেরানোর ব্যাপারে কথা বলবেন নির্বাচকরা। 

শ্রীলঙ্কার জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান প্রমোদ বিক্রমাসিংহে জানান, আমরা শীঘ্রই লাসিথের সঙ্গে কথা বলব। আসন্ন শ্রীলঙ্কার সফরে এবং অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় সে ভালোমতোই রয়েছে। এছাড়াও আমরা ২০২৩ বিশ্বকাপের কথা ভেবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছি। সেখানে দুই ধরনের বিষয় নিয়ে আমরা টিম কম্বিনেশন ঠিক করব।

২০২১ ও ২০২২ পরপর দুই বছর জোড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। বিশ্বকাপের জন্যই শ্রীলঙ্কা নির্বাচকরা অভিজ্ঞতার নিরিখে মালিঙ্গাকে দলে রাখতে চাইছেন। প্রমোদ বিক্রমাসিংহে আরও বলেন, লাসিথ আমাদের দেশের সর্বকালের অন্যতম সেরা বোলার। এখনও যা ফর্মে রয়েছে তাতে যে কোনও দলে অনায়াসে সুযোগ পেতে পারে। পরপর দুইবছর বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা তাকে দলে রাখতে চাইছি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ