রবিবার | ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:২২

রবিবার | ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:২২

টাঙ্গাইলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধনে পুলিশের বাঁধা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে (৭ জুন’২১) মানববন্ধনের আয়োজন করে টাঙ্গাইল জেলা শাখা।

এ কর্মসূচি টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র নিরালা মোড়ে (কেন্দ্রীয় শহীদ মিনার) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পুলিশের বাধার মুখে পড়লে নিরালা মোড় থেকে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল শুরু করে টাঙ্গাইল কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, এদেশের শিক্ষার্থী হিসেবে আমরা খুবই লজ্জিত যে,আজ শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন করতে হচ্ছে,গত বছরের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় ১৫মাস যাবৎ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে,অথচ রাষ্ট্রের সকল কার্যক্রম চলমান। আজ আমরা দেশের শিক্ষার্থীদের দাবি নিয়ে রাস্তায় নামলে সরকারের পুলিশ বাহিনী আমাদের যৌক্তিক আন্দোলনে বাঁধা দেয়, আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ আল-আমীন, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এস এম কামরুল ইসলাম, সহ-সভাপতি ফয়সাল আহমদ, সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ জেলা ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ