মুহাম্মাদ আব্দুল আওয়াল, যশোর জেলা প্রতিনিধি:
আজ ৭ নভেম্বর ২১ সকাল ১১.০০ ঘটিকায় পুলিশ লাইন্স কনফারেন্স রুমে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভার শুরুতেই গত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণ মূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করা হয়।
কল্যাণ সভা শেষে গত মাসের লটারির মাধ্যমে তিন জন পুরস্কার বিজয়ী কনস্টেবল নারী/পুরুষ এর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
কল্যান সভা পরিচালনা করেন জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার, (প্রশাসন ও অপরাধ ), যশোর, জনাব মোহাম্মদ জাহাংগীর আলম, অতিঃ পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, যশোর, জনাব জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, “নাভারন” সার্কেল, যশোর, আরআই পুলিশ লাইন্স, যশোর, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, যশোর, সকল থানার অফিসার ইনচার্জগণ, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ইন্সপেক্টর(প্রশাসন), আরও-১, রিজার্ভ অফিস যশোর, সকল বিট অফিসারগণ সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা, অফিসার ও ফোর্সগণ।






