বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৩২

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৩২

জেরুজালেম নিয়ে উল্টো ফিলিস্তিনিদের দুষছে পশ্চিমারা !

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

গত এক সপ্তাহ ধরে জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে সেখানে একটি অবৈধ ইহুদি বসতি নির্মাণের পাঁয়তারা করছে ইসরাইল।

১৯৪৮ সাল থেকে ওই এলাকায় বসবাসকারী ২৮টি পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের সময় তাদের ওপর ইহুদি বসতকারীদের সঙ্গে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর নির্মম নির্যাতন চালায়।

নারী ও শিশুদের রাতের আঁধারে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে দিচ্ছে এবং পুরুষ সদস্যদের বিনাকারণে আটক করে নিয়ে যাচ্ছে।

জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসায় টানা তিনদিন ধরে নিরপরাধ ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা।

ফিলিস্তিনিদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, ইরান, তুরস্ক, বাংলাদেশসহ প্রায় সব মুসলিম দেশ।

দখলদারদের এমন তাণ্ডবের প্রতিবাদে মুসলিম বিশ্ব ক্ষোভে ফুঁসলেও এই ইস্যুতে পশ্চিমাদের সুর অনেকটাই নমনীয়। ইসরাইলি তাণ্ডব নিয়ে তেমন কিছু না বললেও তারা সরব হয়েছে তিনদিন পর ইসরাইলের দিকে হামাসের রকেট ছোড়া নিয়ে।  

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো দেশগুলো এ বিষয়ে প্রায় একই ধরনের কথা বলছে। 

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদ না জানিয়ে উল্টো সহিংসতা বৃদ্ধির জন্য ফিলিস্তিনি সংগঠন হামাসকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরাইলে একঝাঁক রকেট হামলার তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। এটি অগ্রহণযোগ্য উস্কানি।

ইসরাইলি বাহিনীর হাতে নিরীহ ফিলিস্তিনিদের হত্যার বিষয়ে প্রশ্ন করলে এ মার্কিন কর্মকর্তা বলেন, উভয় পক্ষের প্রাণহানিই গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে।

একইধরণের কথা বলছে যুক্তরাজ্যও। সহিংসতার জন্য ফিলিস্তিনিদেরই দায়ী করেছে দেশটি। 
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, জেরুজালেমসহ ইসরাইলের অভ্যন্তরীণ জায়গাগুলোতে হামাসের রকেট হামলার নিন্দা করছে যুক্তরাজ্য।

এক টুইটে তিনি বলেন, জেরুজালেম ও গাজায় চলমান সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে। উত্তেজনা কমাতে উভয় পক্ষ থেকে আমাদের তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে এবং বেসামরিক মানুষজনকে লক্ষ্যবস্তু বানানোর অবসান ঘটাতে হবে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস টুইট বার্তায় বলেছেন, গাজা থেকে ইসরাইলের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে রকেট হামলা এবং তার পাল্টা জবাবে গাজায় ইসরাইলের বিমান হামলা কোনোটিই গ্রহণযোগ্য ও ন্যায়সঙ্গত নয়। এমন সংঘাত কখনই সমাধানের পথ বের করে না। এর পরিবর্তে যুক্তিযুক্ত পদক্ষেপের দিকে এগোতে হবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম পক্ষপাতদুষ্টু এবং বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনিরা।

নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত হামলা ও নির্যাতনের ছবি পোস্ট দেওয়ার পর এগুলো মুছে ফেলছে ফেসবুক ও ইনস্টাগ্রাম।

শুধু তাই নয়, ফিলিস্তিনিদের সতর্ক করা হচ্ছে— তারা যেন এ ধরনের পোস্ট আর না দেন। সূত্রঃ যুগান্তর 
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ